আপনি পড়ছেন

পরমাণু সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিশ্চিত করতে দুটি কৌশলগত সমঝোতা স্মারক সই করেছে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়া। কলম্বিয়ার উপকূলীয় শহর বারানকিলায় মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

পরমাণু সহযোগিতা ও গুরুত্বপূর্ণ খনিজ নিয়ে যুক্তরাষ্ট্র-কলম্বিয়া চুক্তি
কলম্বিয়ার একটি খনিতে কর্মরত খনি শ্রমিক

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলবার্দো দে লা এসপ্রিয়েলা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওমর বুলা এসকোবার। স্বাক্ষরিত চুক্তির প্রথমটিতে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা উত্তোলন এবং প্রক্রিয়াকরণে সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিতে দুই দেশের সরকারের মধ্যে একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এছাড়া দ্বিতীয় সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যে কৌশলগত বেসামরিক পরমাণু সহযোগিতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে।

চুক্তি স্বাক্ষর শেষে মার্কো রুবিও কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার প্রশংসা করে তাকে ‘শক্তি, দূরদর্শিতা ও সাহসের’ প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং আগের সরকারের তৈরি করা ‘প্রাতিষ্ঠানিক’ সংকট কাটিয়ে ওঠার মতো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির বর্তমান প্রশাসন।

মার্কো রুবিও বলেন, ‘বিগত চার বছর আমাদের দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্কের একটি অস্বাভাবিক সময় ছিল, তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা বিশ্বাস করি জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একসঙ্গে অনেক কিছু করার সুযোগ রয়েছে, যা উভয় দেশকে লাভবান করবে।’

বারানকিলায় রুবিও পৌঁছানোর পরপরই দুই পক্ষের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মূলত জ্বালানি, রসদ এবং পরিবহন অবকাঠামো খাতে বেসরকারি খাতের বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়। রাজধানীর বাইরে এই বৈঠকের আয়োজনকে নিজেদের বিকেন্দ্রীকরণ নীতির অংশ হিসেবে উল্লেখ করেন দে লা এসপ্রিয়েলা।

কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আজ কলম্বিয়ার বর্তমান ও ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কের কৌশলগত আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে বারানকিলা। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে স্বাগত জানানোর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহাসিকভাবে বারানকিলা হলো বিশ্বের কাছে কলম্বিয়ার সোনালী প্রবেশদ্বার। এটি আমার সরকারের এই দৃঢ় বিশ্বাসকেই প্রতিফলিত করে যে, কলম্বিয়া কেবল বোগোটা থেকে পরিচালিত হয় না, বরং এর অঞ্চলগুলো থেকেই পরিচালিত হয়।’

সম্প্রতি কলম্বিয়ায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান দে লা এসপ্রিয়েলা। তিনি উল্লেখ করেন, এই দুর্যোগ সহায়তা মূলত উভয় দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার পথ তৈরি করেছে।

এই বৈঠকের ফল হিসেবে ‘বারানকিলা অ্যাকর্ডস’ নামের একটি রূপরেখা তৈরি হয়েছে, যার ভিত্তি মূলত তিনটি বিষয়ে গঠিত—অবকাঠামো পুনর্নির্মাণ, দুর্যোগ-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করা এবং পুরো আমেরিকা মহাদেশজুড়ে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা।

এ বিষয়ে দে লা এসপ্রিয়েলা বলেন, ‘এই বৈঠক থেকে আমাদের দেশ ও মহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রধান বিষয়ের ওপর একটি রূপরেখা উঠে এসেছে: দেশের পুনর্নির্মাণ, অর্থনীতির পুনরুদ্ধার এবং মহাদেশের সুরক্ষা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যৌথ সমৃদ্ধি। আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট প্রকল্প, দায়িত্বশীলতা, অর্থায়ন এবং সময়সূচিভিত্তিক দ্বিপক্ষীয় সমৃদ্ধি সংলাপ জোরদারের প্রস্তাব দিয়েছি, যার কাজ আমাদের দলগুলো ওয়াশিংটনে চালিয়ে যাবে। জ্বালানিমন্ত্রীর সঙ্গে মিলে আমরা অবকাঠামো, প্রযুক্তি, শিল্প, পুনর্নির্মাণ এবং গুরুত্বপূর্ণ খনিজের মতো খাতে সুযোগগুলো চিহ্নিত করেছি, যার মধ্যে রয়েছে এইমাত্র স্বাক্ষরিত চুক্তিটিও।’

কলম্বিয়ার ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারে দেশটির অনুরোধ নিয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে রুবিও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে যে শুল্ক কাঠামো ব্যবহার করেছিলেন, তা মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করায় প্রশাসনকে এখন ৩০১ ধারার আওতায় নতুন করে তা বাস্তবায়ন করতে হচ্ছে, যার জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তির প্রয়োজন।

সাংবাদিকদের মার্কো রুবিও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট কলম্বিয়ার সঙ্গে যত দ্রুত সম্ভব একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এই সমঝোতা নিয়ে রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার কলম্বিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন। আমি মনে করি আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে এবং চুক্তি সম্পন্ন হলে এ বিষয়ে দ্রুতই ভালো খবর দিতে পারব বলে আশা করছি।’

তিনি আরও যোগ করেন, ‘এ বিষয়ে ইতিমধ্যে দুই দফা আলোচনা হয়েছে এবং যথেষ্ট অগ্রগতিও হয়েছে, তবে আজ এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.