সিউটা সীমান্ত সামলাতে স্পেনকে ১৩৩ মিলিয়ন ডলার দিচ্ছে ইইউ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সিউটা সীমান্তে বড় ধরনের অনিয়মিত অনুপ্রবেশের ঘটনা সামাল দিতে স্পেনকে ১১ কোটি ৪৭ লাখ ইউরো (১৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন। ৩০ ও ৩১ জুলাইয়ের ওই অনুপ্রবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বুধবার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।

এক বিবৃতিতে কমিশন জানায়, এ অর্থ সীমান্ত নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করার বিভিন্ন পদক্ষেপে ব্যয় করা হবে। যার মধ্যে রয়েছে থার্মাল ক্যামেরা, পর্যবেক্ষণ প্রযুক্তি, ভাসমান বয়া ব্যবস্থা, পানির নিচের ড্রোন এবং অতিরিক্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জামাদি।
পাশাপাশি এই তহবিল অভিবাসী যাচাই-বাছাইয়ের অবকাঠামো উন্নয়ন, সিউটায় অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানো এবং অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের আবাসন সুবিধাসহ সামগ্রিক অভ্যর্থনা সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে।
ইউরোপীয় কমিশন জানায়, তারা ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স, আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল এবং ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) কাছ থেকে অতিরিক্ত পরিচালনাগত সহায়তা পাওয়ার বিষয়টি সমন্বয় করেছে।
ফ্রন্টেক্স স্পেনে তাদের বিদ্যমান কার্যক্রমের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়াতে প্রস্তুত, যা সিউটায় ফ্রন্টেক্স স্ট্যান্ডিং কর্পস কর্মকর্তাদের ধারাবাহিক মোতায়েন নিশ্চিত করবে।
জোটটির তথ্য অনুযায়ী, ফ্রন্টেক্সের অতিরিক্ত সহায়তার মধ্যে নৌযান ও সামুদ্রিক সরঞ্জাম সরবরাহ, ইউরোসুরের মাধ্যমে তথ্য আদান-প্রদান বৃদ্ধি, অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সমর্থন এবং মরক্কোর সঙ্গে সহযোগিতা জোরদার করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।
জরুরি সহায়তা ও পরিচালনাগত কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ইউরোপীয় কমিশন, সংশ্লিষ্ট ইইউ সংস্থাসমূহ এবং স্প্যানিশ কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি যৌথ কোর গ্রুপ নিয়মিত বৈঠক করবে।
সিউটায় দ্বিতীয় দফা কারিগরি সফরের পাশাপাশি চলতি সপ্তাহেই এই যৌথ দলটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জোটের পক্ষ থেকে জানানো হয়, সিউটায় অবৈধভাবে থেকে যাওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানোই এখন তাদের মূল অগ্রাধিকার।
স্প্যানিশ সরকারের আনুমানিক হিসাব অনুযায়ী, ৩০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে মরক্কো থেকে কয়েক হাজার মানুষ সিউটা সীমান্তে প্রবেশ করে।
প্রাথমিক অনুপ্রবেশের পর কয়েক হাজার অভিবাসী এখনও সিউটায় অবস্থান করছে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ ধারণা করছে। তবে সেখানে ঠিক কতজন প্রবেশ করেছিল এবং কতজন এখনো অবস্থান করছে, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই বলে স্বীকার করেন ভিভাস।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.