দক্ষিণ চীন সাগর নিয়ে চীন-ফিলিপাইন তুমুল বাকবিতণ্ডা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ চীন সাগর নিয়ে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছে চীন ও ফিলিপাইন। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত একটি প্রতিরক্ষা ফোরাম চলাকালে বেইজিংয়ের পক্ষ থেকে একটি চিঠি বা বার্তা পাওয়ার কথা জানান ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী। এরপরই দুই দেশের মধ্যকার বিরোধ নতুন করে প্রকাশ্যে আসে।

মঙ্গলবার সিউল ডিফেন্স ডায়ালগের ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো জুনিয়র একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় চীনের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা গ্রহণ করেন।
তেওদোরোর মতে, ওই বার্তায় বিতর্কিত দক্ষিণ চীন সাগর সম্পর্কিত নানা মন্তব্য উল্লেখ ছিল। তিনি বার্তাটির প্রতিটি বক্তব্যের জবাব একে একে উচ্চৈঃস্বরে পড়ে শোনান।
বার্তায় উল্লেখ ছিল, ‘দক্ষিণ চীন সাগরের সালিশি নিয়ে চীনের অবস্থান স্পষ্ট, সুসংগত এবং দৃঢ়।’ এর জবাবে তেওদোরো মন্তব্য করেন, বেইজিংয়ের ‘কোনো অবস্থানই নেই।’
বার্তার পরবর্তী অংশ পড়ে শুনিয়ে তিনি বলেন, ‘এই সালিশি আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করে।’ জবাবে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (আনক্লজ)-এর প্রসঙ্গ টেনে তেওদোরো বলেন, ‘তাহলে আপনারা যে আনক্লজে স্বাক্ষর করেছেন, সেটাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে।’
উল্লেখ্য, ২০১৬ সালে হেগ-ভিত্তিক স্থায়ী সালিশি আদালতের এক রায়ে বলা হয়েছিল, দক্ষিণ চীন সাগরে চীনের সামুদ্রিক দাবিগুলোর কোনো বৈধতা নেই।
বার্তায় আরও বলা হয়, ‘তথাকথিত এই রায় অবৈধ, বাতিল এবং অকার্যকর।’ এর জবাবে তেওদোরো বলেন, ‘এটা আপনাদের দাবি। আর আপনারা আনক্লজের আওতাভুক্ত হতে চান না বলেই এটি আপনাদের ওপর কার্যকর নয়।’
তিনি বার্তাটি থেকে আরও পড়েন, ‘চীন এই রায় গ্রহণ করে না এবং স্বীকৃতিও দেয় না।’ উত্তরে তেওদোরো বলেন, ‘অবশ্যই দেবেন না, কারণ আপনারা এতে হেরে গেছেন।’
এই বার্তাকে ‘প্রকৃত জবরদস্তি, নিপীড়ন ও আগ্রাসন’ আখ্যা দিয়ে তেওদোরো বলেন, ‘চীন কতটা মরিয়া হয়ে উঠেছে’ তার একটি স্মারক হিসেবে তিনি এটি নিজের কাছে রেখে দেবেন।
এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, ওই অনুষ্ঠানে ঠিক কী ঘটেছিল সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি’ নিয়ে চীনের অবস্থান সবসময়ই স্পষ্ট।
ম্যানিলা ‘একতরফাভাবে এই মামলা শুরু করেছিল, যা মূলত আনক্লজের বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ার বিকৃতি ও অপব্যবহার’ বলে অভিযোগ করেন মাও নিং। একই সঙ্গে তিনি ফিলিপাইনের বিরুদ্ধে আনক্লজ লঙ্ঘন এবং এর ‘অখণ্ডতা ও কর্তৃত্ব ক্ষুণ্ন করার’ অভিযোগ আনেন।
তিনি তেওদোরোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘উসকানি ও নাটকীয়তা বন্ধ করুন এবং চীন-ফিলিপাইন সম্পর্ক ও দক্ষিণ চীন সাগরের স্থিতিশীলতা বিনষ্ট করা থেকে বিরত থাকুন।’
দক্ষিণ চীন সাগরে দীর্ঘদিন ধরে চলমান আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চীন ও ফিলিপাইনের মধ্যে বারবার মুখোমুখি সংঘাতের প্রেক্ষাপটেই এই ঘটনাটি ঘটল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ, যার মাধ্যমে বছরে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের পণ্য পরিবহন করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.