আপনি পড়ছেন

ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে গ্রিস। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ গেরাপেত্রিতিস নিশ্চিত করেন, অন্য কোনো দেশের ইচ্ছার ওপর ভিত্তি করে এথেন্স তাদের আন্তর্জাতিক জোট বা মিত্রতার পরিধি নির্ধারণ করবে না।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা গ্রিসের
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসী যুদ্ধের পর তুরস্ক ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। সে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হলে এসকেএআই সম্প্রচারমাধ্যমকে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি বিষয় নিশ্চিত যে, আমরা অন্য কোনো দেশের ইচ্ছার ওপর নির্ভর করে আন্তর্জাতিক জোট নির্ধারণ করব না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সুতরাং, উত্তরটি স্পষ্ট: অবশ্যই গ্রিস ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতার সম্পর্ক আরও বৃদ্ধি করবে। এটি বিশেষ করে প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত ক্ষেত্রে উল্লেখযোগ্য বাড়তি সুবিধা বয়ে এনেছে।’

তবে গেরাপেত্রিতিস দাবি করেন, কৌশলগত দিক থেকে গোটা আরব বিশ্বের সঙ্গে খোলামেলা আলোচনা চালিয়ে যাওয়ার বিশেষ সুবিধা এখনও ধরে রেখেছে এথেন্স।

এদিকে তুরস্কের উপকূলবর্তী কিছু গ্রিক দ্বীপের বেআইনি নিরস্ত্রীকরণ নিয়ে এথেন্সের বক্তব্য এবং আঞ্চলিক জলসীমা ১২ নটিক্যাল মাইল পর্যন্ত বাড়ানোর হুমকিকে কেন্দ্র করে আঙ্কারার সঙ্গে গ্রিসের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। জলসীমা বাড়ানোর এই সম্ভাবনাকে আঙ্কারা যুদ্ধ ঘোষণার কারণ হিসেবে বিবেচনা করে। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, গ্রিস যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং সম্ভাব্য সব উপায় কাজে লাগিয়ে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।

তুরস্কের সঙ্গে এই উত্তেজনা বড় কোনো সংকটে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে কি না জানতে চাওয়া হলে গেরাপেত্রিতিস বলেন, ‘আমাদের মূল্যায়ন অনুযায়ী, মাঠপর্যায়ে কোনো বিপদ নেই। তবে অবশ্যই আমরা সবসময় সতর্ক থাকব।’

তিনি আরও জানান, দুই দেশের মধ্যকার আলোচনার পথ এখনও উন্মুক্ত রয়েছে এবং সম্প্রতি তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের এথেন্স সফরই এর বড় প্রমাণ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.