আপনি পড়ছেন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) সিরিয়ার ওপর থাকা পরমাণু বাধ্যবাধকতা লঙ্ঘনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। প্রয়োজনীয় সব কারিগরি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার সংস্থাটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সিরিয়ার পরমাণু অসহযোগিতার তকমা প্রত্যাহার করল আইএইএ
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার লোগো

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ার বরাতে জানানো হয়, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-সংক্রান্ত সুরক্ষা চুক্তির আওতায় সিরিয়ার অসহযোগিতাপূর্ণ অবস্থানের ইতি টেনে একটি প্রস্তাব গ্রহণ করেছে পরিচালনা পর্ষদ।

সিরিয়ান আরব নিউজ এজেন্সির (সানা) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পরমাণু শক্তি কমিশন জানায়, ‘এই কৌশলগত অর্জন বিগত দেড় বছর ধরে সিরিয়া সরকারের দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে পরিচালিত নিবিড় জাতীয় এবং কূটনৈতিক প্রচেষ্টার ফসল।’

কমিশন আন্তর্জাতিক মানদণ্ড ও পূর্ণ স্বচ্ছতার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি জাতীয় উন্নয়নে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ বিকাশের সার্বভৌম অধিকারের বিষয়টি তুলে ধরে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এই তকমা প্রত্যাহারের একটি কৌশলগত গুরুত্ব রয়েছে। কারণ এটি সমন্বিত সুরক্ষা চুক্তির আওতায় সিরিয়ার ভূখণ্ডে বিকিরণভিত্তিক চিকিৎসাসেবা, কৃষি ও বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু বিজ্ঞানের উন্নয়ন এবং ব্যবহারের অধিকারকে আনুষ্ঠানিকভাবে পুনরায় নিশ্চিত করে।

কমিশন আরও উল্লেখ করে, এই সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে পরমাণু ইস্যুকে ব্যবহারের দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটল। সেই সঙ্গে এর ওপর ভিত্তি করে আরোপিত বিধিনিষেধ বা নিষেধাজ্ঞার প্রচেষ্টাও বন্ধ হলো।

গৃহীত প্রস্তাবটিকে সিরিয়ার সঠিক পদক্ষেপের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে আখ্যায়িত করে কমিশন জানায়, আইএইএ-এর সঙ্গে তারা অভূতপূর্ব সহযোগিতা বজায় রেখেছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণ কারিগরি ও লজিস্টিক সহায়তা দেওয়া হয়েছে এবং শনাক্ত হওয়া সমস্ত উপাদানকে নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে।

এই সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য দেশের সঙ্গে গবেষণা অনুদান, প্রশিক্ষণ এবং উন্নত অভিজ্ঞতা বিনিময়ের পথ প্রশস্ত করবে, যা সিরিয়ার অভ্যন্তরীণ প্রযুক্তিগত এবং স্বাস্থ্য খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে কমিশন জানিয়েছে।

সাবেক শাসনামলের পরমাণু কার্যক্রম যাচাই

গত আগস্টে সিরিয়ার পরমাণু শক্তি কমিশনের প্রধান মুদার আল-আকালেহ জানিয়েছিলেন, সিরিয়া পরমাণু অসহযোগিতার বিষয়টি নিষ্পত্তির পাশাপাশি শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর দিকে এগোচ্ছে।

তিনি জানান, আন্তর্জাতিক সুরক্ষা বিধি ও আইএইএ-এর আইনি কাঠামো অনুসারে সাবেক শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট পরমাণু উপাদান ও বর্জ্য মূল্যায়নের প্রয়োজনীয় কারিগরি তথ্য সরবরাহ করতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে।

১৮ আগস্ট দামেস্কে দেওয়া এক বক্তব্যে আইএইএ-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, দেইর এজ-জর প্রদেশে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলের কয়েক টন পারমাণবিক উপাদান অবশিষ্ট রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, পরিদর্শকদের ওই স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

সদস্যদেশগুলোর জন্য প্রস্তুত করা এবং পরবর্তীতে গণমাধ্যমে ফাঁস হওয়া আইএইএ-এর একটি প্রতিবেদনে বলা হয়, আগস্টে সিরিয়ার বিভিন্ন স্থাপনায় সংস্থার পরিদর্শকরা অনুসন্ধান ও যাচাই কার্যক্রম পরিচালনা করেছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিদর্শনে স্পষ্ট হয়েছে যে এনপিটি সুরক্ষা চুক্তির অধীনে যেসব পারমাণবিক উপাদান, স্থাপনা ও কার্যক্রমের তথ্য ঘোষণা করা বাধ্যতামূলক ছিল, ক্ষমতাচ্যুত আসাদ সরকার তা গোপন করেছিল।

সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ পরিচালনা পর্ষদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে গ্রোসি বলেন, সিরিয়ার নতুন প্রশাসন প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং দেইর এজ-জরসহ অন্যান্য স্থানে প্রবেশের সুযোগ দেওয়ায় সংস্থাটি একটি ‘ঐতিহাসিক সাফল্য’ অর্জন করেছে।

তিনি জানান, অতীতের অমীমাংসিত পারমাণবিক কার্যক্রমসংক্রান্ত সব প্রশ্ন ও জটিলতার স্পষ্ট সমাধান করতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.