আপনি পড়ছেন

আঞ্চলিক সংঘাত ও ভূরাজনৈতিক ঝুঁকি সত্ত্বেও চলতি গ্রীষ্ম মৌসুমে তুরস্কের পর্যটন খাত শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। বৃহস্পতিবার তুর্কি ট্রাভেল এজেন্সিজ অ্যাসোসিয়েশনের (তুরসাব) সভাপতি ফিরুজ বাগলিকা বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানান।

সংঘাতের মধ্যেও শক্তিশালী তুরস্কের পর্যটন খাত
তুরস্কের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

তিনি জানান, প্রতিবেশী দেশগুলোতে উত্তেজনা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তুরস্ক একটি স্থিতিশীল অবকাশযাপন কেন্দ্র হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। বর্তমানে রাশিয়া, জার্মানি ও যুক্তরাজ্য তুর্কি পর্যটনের প্রধান উৎস বাজার হিসেবে ভূমিকা রাখছে।

বাগলিকা বলেন, ‘চারদিকের এত অস্থিরতার মধ্যেও তুরস্ক যেন এক মরূদ্যানের মতো দাঁড়িয়ে আছে এবং পর্যটন খাতে দেশটি এই অবস্থান বজায় রেখে চলেছে।’

উপকূলবর্তী এলাকাগুলোর ঐতিহ্যগত আকর্ষণের কারণে সমুদ্রসৈকতের সক্ষমতা না কমিয়ে তুরস্কের সাংস্কৃতিক, গ্যাস্ট্রোনমিক ও ব্যবসায়িক পর্যটন খাতকে আরও বিকশিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বাগলিকা।

তিনি জানান, গত ১০ বছরে দেশটিতে স্বাস্থ্য পর্যটন ব্যাপক গতি পেয়েছে।

তিনি বলেন, ‘আমরা সম্মেলন পর্যটন খাতেও ধারাবাহিকভাবে অগ্রগতি দেখতে পাচ্ছি।’

এ সময় বিদেশি ডিজিটাল ভ্রমণ প্ল্যাটফর্মগুলোর ব্যাপারে সতর্ক করে আইনপ্রণেতাদের একটি ভারসাম্যপূর্ণ ক্ষেত্র নিশ্চিত করার আহ্বান জানান বাগলিকা।

তিনি বলেন, ‘এসব সমস্যার কারণে ইউরোপে প্রত্যেকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা এই প্ল্যাটফর্মগুলোর ওপর ভারী জরিমানা আরোপ করছে। আমাদের এমন কোনো আইনি বিধিবিধান তৈরি থেকে বিরত থাকতে হবে যা তুরস্কে সক্রিয়দের বিরুদ্ধে যায় কিংবা অন্যদের অন্যায্য সুবিধা দেয়।’

বাগলিকা জানান, আগামী অক্টোবরে পার্লামেন্ট অধিবেশন শুরু হলে বিদেশি প্রতিষ্ঠানের হাতে পর্যটন খাতের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সংক্রান্ত নীতিমালার বিরুদ্ধে তাদের সংস্থা সক্রিয়ভাবে লবিং চালাবে।

তিনি বলেন, ‘এই খাতটি বিদেশিদের হাতে তুলে দেওয়া চরম ভুল হবে। কারণ ডিজিটাল মাধ্যমে নিজেদের ইচ্ছেমতো সবকিছু করার সুযোগ থাকায় তারা তাদের খেয়ালখুশিমতো সেবা বিক্রি করবে বা বন্ধ রাখবে।’

অবৈধ ও লাইসেন্সবিহীন অপারেটরদের প্রতারণা এড়াতে গ্রাহকদের বুকিং যাচাই করতে তুরসাবের কেন্দ্রীয় ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম সহায়তা করছে বলেও তিনি উল্লেখ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.