আপনি পড়ছেন

পারস্পরিক আস্থার সংকট থাকা সত্ত্বেও ইসলামাবাদ সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় বসার তাগিদ দিচ্ছে পাকিস্তান। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার আবুধাবিভিত্তিক ইংরেজি দৈনিক ‘দ্য ন্যাশনাল’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপে ফেরাতে পাকিস্তানের তৎপরতা
জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে স্বাক্ষরিত হয় ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’। এই চুক্তির মূল লক্ষ্য ছিল সংঘাতের অবসান ঘটানো, স্থায়ী সমাধানের লক্ষ্যে ৬০ দিনের মধ্যে আলোচনা সম্পন্ন করা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করে দেওয়া।

তবে এই চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলো বাস্তবায়ন না করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইরান। বিশেষ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ অবরোধ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তেহরান। অন্যদিকে হরমুজ প্রণালীতে নির্বিঘ্ন জাহাজ চলাচলের দাবি জানিয়ে আসছে ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলো।

সমঝোতা স্মারকটি বাস্তবায়নে দুই পক্ষের মধ্যেই কিছুটা অনিচ্ছা দেখা যাচ্ছে উল্লেখ করে আসিম ইফতিখার আহমদ বলেন, ‘তা সত্ত্বেও পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

তিনি আরও বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গেই আমাদের উচ্চপর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগের পথ উন্মুক্ত রয়েছে।’

পরিস্থিতি সমাধানের উপায় তুলে ধরে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বর্তমান পরিস্থিতির সমাধান এবং একটি সমন্বিত ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সর্বোত্তম পথ হলো আলোচনার টেবিলে ফিরে আসা। এজন্য ইসলামাবাদ সমঝোতা স্মারকে প্রয়োজনীয় রূপরেখা রয়েছে। সেখানে সবকিছুই বিদ্যমান। তাদের কেবল আলোচনায় ফিরতে হবে এবং আমি আশা করি তারা দ্রুতই বিষয়টি অনুধাবন করতে পারবে।’

কোন পক্ষ পুনরায় আলোচনা শুরু করতে অনীহা প্রকাশ করছে—এমন প্রশ্নের জবাবে এই কূটনীতিক জানান, সংলাপে না ফেরার জন্য কে বেশি দায়ী বা অনিচ্ছুক তা নির্ধারণ করা এতটা সহজ নয়।

তবে নানা জটিলতা সত্ত্বেও উভয় পক্ষ আবার আলোচনায় ফিরতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘তীব্র লড়াই এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও এপ্রিল মাসে যদি আমরা যুদ্ধবিরতি ঘোষণা করাতে পারি এবং তাদের এক টেবিলে এনে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করাতে সক্ষম হই, তবে তাদেরকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে না আনার কোনো কারণ নেই।’

আহমদ বলেন, এই সংঘাতময় পরিস্থিতি থেকে বের হয়ে আসার একমাত্র টেকসই পথ হলো পুনরায় আলোচনা শুরু করা এবং পাকিস্তান এই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

এদিকে গাজা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের এই কূটনীতিক সতর্ক করে বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নীতি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘গাজা পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। পরিকল্পনার প্রথম শর্তই ছিল যুদ্ধবিরতি, যা মানা হচ্ছে না। বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত চুক্তি লঙ্ঘন করা হচ্ছে এবং যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় শত শত মানুষকে হত্যা করা হয়েছে।’

উল্লেখ্য, আমনা বালুচের স্থলাভিষিক্ত হয়ে বৃহস্পতিবার পাকিস্তানের ৩৪তম পররাষ্ট্র সচিব হিসেবেও নিয়োগ পেয়েছেন আসিম ইফতিখার আহমদ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.