ট্রাম্প : মধ্যবর্তী নির্বাচনের কারণেই ইরানে পূর্ণাঙ্গ হামলা নয়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আসন্ন মধ্যবর্তী নির্বাচনের কারণেই ইরানে পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন। ৩ নভেম্বরের এই নির্বাচনের পরপরই অথবা তার আগেই এই যুদ্ধের অবসান ঘটবে বলেও তিনি ধারণা প্রকাশ করেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র কেন পুরোদমে সামরিক অভিযান পরিচালনা করছে না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প আসন্ন নির্বাচনের প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি বলেন, ‘হয়তো নির্বাচনের কারণেই আমি তা করছি না।’
বৃহস্পতিবার দেওয়া ওই বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের সমাপ্তি নিয়ে নিজের পূর্বাভাসের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচনের কিছুদিন পরই যুদ্ধটি শেষ হতে পারে, আবার তার আগেই শেষ হওয়া সম্ভব। ইরান প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা ধুঁকছে। তারা চরম সংকটের মধ্যে রয়েছে।’
যুক্তরাষ্ট্র ধ্বংস করে দেওয়ার পরও ইরানিরা কীভাবে এখনও ক্ষেপণাস্ত্র পাচ্ছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানিরা সবসময়ই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। ট্রাম্প বলেন, ‘তাদের প্রচুর ক্ষেপণাস্ত্র ছিল এবং এখনো কিছু রয়েছে। তাদের সক্ষমতা মূলত গুঁড়িয়ে দেওয়া হয়েছে... তবে তাদের ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের কাছে সবসময়ই কিছু ক্ষেপণাস্ত্র থাকবে।’
ইরান যুদ্ধ যেভাবে পরিচালিত হয়েছে, তা নিয়ে নিজের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি ‘অনুশোচনা’ শব্দটিতে বিশ্বাস করেন না। তিনি বলেন, ‘আমাকে যদি এটি আবার করতে হতো, তবে আমি ঠিক একইভাবে তা করতাম।’
তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছেন দাবি করে বলেন, সুযোগ পেলে তারা এটি ব্যবহার করত। ট্রাম্প বলেন, ‘তারা উন্মাদ... তারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিত। তারা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করত এবং আমাদেরও দু-একটি শহরে আঘাত হানতে শুরু করত।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে আমরা তাদের ফোন করে বলতাম, “স্যার, আমরা কি কোনোভাবে একসঙ্গে বসতে পারি?” তখন আমরা তাদের সঙ্গে একেবারেই ভিন্নভাবে আচরণ করতাম।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.