চ্যাম্পিয়ন্স লিগে কোমোর স্বপ্নের অভিষেক, বায়ার্ন-ম্যানইউর দাপুটে জয়
- Details
- by খেলাধুলা ডেস্ক
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অভিষেক ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে ইতালিয়ান ক্লাব কোমো। বৃহস্পতিবার জার্মান ক্লাব আরবি লাইপজিগকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারায় দলটি। একই রাতে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড।

লাইপজিগের বিপক্ষে ম্যাচের ১৫তম মিনিটে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজেদের প্রথম গোলটি পায় কোমো। ডি-বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান মার্টিন বাতুরিনা। ৩৮তম মিনিটে সেই বাতুরিনার পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আনাস্তাসিওস দুভিকাস। প্রতিপক্ষের ডিফেন্ডারকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধ শুরুর নবম মিনিটে নিকো পাজের পাস ধরে লাইপজিগ গোলরক্ষক মার্টেন ভ্যান্ডেভার্টকে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন আসানে দিয়াও। চার মিনিট পর লাইপজিগের হয়ে এক গোল শোধ করেন আন্দ্রিজা মাকসিমোভিচ। তবে ৯০তম মিনিটে পাজের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে মাক্সিমো পেরোনে গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় কোমোর।
অন্য ম্যাচে বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠে ম্যাচের সবকটি গোলই দ্বিতীয়ার্ধে করে জার্মান জায়ান্টরা। প্রথমার্ধে বায়ার্ন বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বোদো/গ্লিমটের গোলরক্ষক নিকিতা হাইকিন লুইস দিয়াজ, জামাল মুসিয়ালা এবং জশুয়া কিমিখের আক্রমণ রুখে দেন।
বিরতির সময় চোট নিয়ে মাঠ ছাড়েন হাইকিন। তার বদলি নামা গোলরক্ষক জুলিয়ান ফায়ে লুন্ড মাঠে নামার মাত্র ৭৮ সেকেন্ডের মাথায় গোল হজম করেন। কঠিন কোণ থেকে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন মুসিয়ালা। ৬১তম মিনিটে মাইকেল ওলিসের ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। ৭৭তম মিনিটে দূরপাল্লার জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন আলফনসো ডেভিস। এর ছয় মিনিট পর বায়ার্নের চতুর্থ গোলটি করেন ওলিসে। অতিরিক্ত সময়ে তিনি নিজের দ্বিতীয় গোলটি করলে ৫-০ ব্যবধানের জয় পায় বায়ার্ন।
ওল্ড ট্রাফোর্ডে আজারবাইজানের ক্লাব সাবাহকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েছিল সাবাহ। ম্যাচের ২৮তম মিনিটে প্যাট্রিক ডরগুর ক্রস থেকে বল জালে জড়িয়ে ইউনাইটেডকে এগিয়ে নেন মাথেউস কুনিয়া। চ্যাম্পিয়ন্স লিগে এটিই তার প্রথম গোল। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস। আর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোলরক্ষক স্টাস পোকাটিলোভকে কাটিয়ে ৩-০ করেন বেনিয়ামিন সিসকো। ৬৯তম মিনিটে জশুয়া জিরকজির ব্যাকহিলে সাবাহর রক্ষণভাগ বিভ্রান্ত হলে সহজেই বল জালে ঠেলে দেন লিসান্দ্রো মার্তিনেজ।
এদিকে চেক প্রজাতন্ত্রে ১০ জনের দল স্লাভিয়া প্রাগের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলের জয় পেয়েছে লঁস। ম্যাচের ৪৯তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর কোনেচনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্লাভিয়া। তবে এর দুই মিনিট পরই দানিয়েল স্তুরমের দূরপাল্লার অসাধারণ গোলে এগিয়ে যায় তারা। ৭৩তম মিনিটে লঁসের হয়ে সমতা ফেরান আবদাল্লাহ সিমা। ৮৮তম মিনিটে স্তুরম ব্যক্তিগত দ্বিতীয় গোল করে আবারও স্লাভিয়াকে এগিয়ে নেন।
এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ১৬ বছর বয়সী মেজিয়ান মেসলুবের ক্রসে হেডে গোল করে লঁসকে সমতায় ফেরান অধিনায়ক ফ্লোরিয়ান থাউভিন। এর দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে রুবেন আগিলারের নিচু শটের গোলে অবিস্মরণীয় প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে ফরাসি ক্লাবটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.