অ্যানথ্রপিকের দাবি: জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের ৫ চেষ্টা প্রতিহত
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
জৈব অস্ত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে এমন কর্মকাণ্ডে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহারের পাঁচটি প্রচেষ্টা প্রতিহত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বিপজ্জনক জীবাণু ও প্রযুক্তি তৈরির এসব চেষ্টা রুখে দেওয়ার তথ্য জানায়।

নিজেদের এআই প্রযুক্তির অপব্যবহার সংক্রান্ত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি উল্লেখ করে, ‘মূল্যায়নগুলো কার্যকর, কারণ এগুলো সক্ষমতার প্রমাণ দেয়। তবে বাস্তবে জৈব অস্ত্র তৈরিতে এই ধরনের সক্ষমতা কখনো ব্যবহার করা হবে কি না, তা এসব মূল্যায়ন নিশ্চিতভাবে প্রমাণ করতে পারে না।’
প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার মধ্যে চিকনগুনিয়া, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং গুটিবসন্ত সংক্রান্ত গবেষণার বিষয় জড়িত ছিল।
একটি ঘটনায়, নাম প্রকাশ না করা একটি সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত একজন গবেষক মশাবাহিত চিকনগুনিয়া ভাইরাস সম্পর্কিত গবেষণার প্রস্তাব তৈরির সময় অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লদ’ চ্যাটবট ব্যবহার করেন।
টিকা তৈরি করাসহ ওই গবেষণার কিছু বৈধ উদ্দেশ্য থাকতে পারত। তা সত্ত্বেও গবেষক এমন কিছু সহায়তা চেয়েছিলেন, যা ভাইরাসটির আরও বিপজ্জনক ধরন তৈরির মারাত্মক ঝুঁকি তৈরি করেছিল।
অন্যান্য ঘটনার মধ্যে ছিল এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ক্ষমতা বাড়ানোর উপায় খোঁজা এবং অস্ত্রে ব্যবহারযোগ্য প্রাণিজ বিষাক্ত উপাদান বা টক্সিন সম্পর্কে তথ্য সংগ্রহের কাজে এআই ব্যবহারের চেষ্টা।
প্রতিষ্ঠানটি আরও দেখতে পায়, কিছু ব্যবহারকারী ভুয়া অ্যাকাউন্ট, ব্যক্তিগত নেটওয়ার্ক এবং তৃতীয় পক্ষের রিসেলারদের মাধ্যমে নিরাপত্তা সুরক্ষা এড়িয়ে তাদের এআই মডেলগুলোতে প্রবেশের অপচেষ্টা চালিয়েছে।
জৈব গবেষণার বাইরে প্রতিবেদনটিতে এআই প্রযুক্তির সম্ভাব্য আরও কিছু ক্ষতিকর ব্যবহারের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রচলিত সামরিক অস্ত্র তৈরি এবং সাইবার হামলা চালানোর মতো বিষয়।
প্রতিবেদনে বলা হয়, একটি ঘটনায় ইয়েমেন থেকে মোবাইল প্রযুক্তি ব্যবহার করে একটি নির্দেশিত রকেট তৈরির বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছিল।
একই সঙ্গে অ্যানথ্রপিক সতর্ক করে জানায়, সম্ভাব্য বিপজ্জনক সক্ষমতা চিহ্নিত করার অর্থ এই নয় যে ব্যবহারকারীরা নিশ্চিতভাবেই জৈব অস্ত্র তৈরির উদ্দেশ্য নিয়েছিলেন কিংবা তারা এটি তৈরিতে চূড়ান্তভাবে সফল হতেন।
অতীতে যেসব ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হতো, এখন দিন দিন শক্তিশালী হয়ে ওঠা এআই ব্যবস্থাগুলোর কারণে তা সহজলভ্য হয়ে যেতে পারে—এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই তথ্যগুলো সামনে এল।
উদ্ভূত পরিস্থিতিতে অ্যানথ্রপিক জীববিজ্ঞান ও সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল ক্ষেত্রগুলোর জন্য আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা চালু করেছে। এছাড়া তাদের সবচেয়ে উন্নত জীববিজ্ঞানভিত্তিক মডেলগুলোর ব্যবহার কেবল যাচাই-বাছাই করা অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.