এআই জগতে বড় চমক: এক চুক্তিতেই ৪০ বিলিয়ন ডলার ঢালছে স্পেসএক্স!
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে এযাবৎকালের বৃহত্তম গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ অর্থায়ন চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে মার্কিন মহাকাশ ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। সোমবার নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথির বরাতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ সংস্থা অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সঙ্গে প্রায় ৪০ বিলিয়ন ডলারের একটি লিজ চুক্তি করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রচলিত ঋণবাজারের ওপর একক নির্ভরতা এড়িয়ে বিকল্প আর্থিক সুবিধায় প্রয়োজনীয় চিপ ও হার্ডওয়্যার সংগ্রহের পথ তৈরি করল।

এআই ডেটা সেন্টার খাতে বিপুল মূলধন ব্যয় ও তুলনামূলক কম মুনাফার ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যেই এমন বড় পদক্ষেপ নিল স্পেসএক্স। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের মূল্যায়ন অনুযায়ী, শুধু এআই কম্পিউটিং সক্ষমতা ভাড়া দিয়ে পরিচালিত দুই শতাধিক নিওক্লাউড প্রতিষ্ঠানের অনেকেই ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকতে পারবে না। তবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ও রকেট উৎক্ষেপণ থেকে নিয়মিত আয়ের সুবাদে স্পেসএক্সের অবস্থান এ ক্ষেত্রে অনেকটাই সুরক্ষিত বলে তিনি দাবি করেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাস্ক সংশ্লিষ্ট খাতে একীভূতকরণ বাড়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন।
চুক্তির রূপরেখা অনুযায়ী, অ্যাপোলোর পরিচালিত একটি সংস্থা এআই প্রযুক্তিতে ব্যবহৃত জিপিইউ চিপ এবং সহায়ক সার্ভার হার্ডওয়্যার কিনে তা স্পেসএক্সকে লিজ হিসেবে সরবরাহ করবে। এই পদক্ষেপের মাধ্যমে স্পেসএক্সের স্থলভিত্তিক কম্পিউটিং পরিকাঠামোয় এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ‘ভেরা রুবিন’ চিপ যুক্ত করা সম্ভব হবে। প্রতিটি ধাপে সরঞ্জাম সরবরাহের পর থেকে পাঁচ বছর থেকে পাঁচ বছর তিন মাস মেয়াদে এই লিজ কার্যকর থাকবে। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে ২০২৬ সালের শেষ নাগাদ চুক্তি চূড়ান্ত হয়ে ২০২৭ সালের প্রথমার্ধে সরঞ্জাম লিজ কার্যক্রম পুরোদমে শুরু হতে পারে।
প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা ব্রেট জনসেন এক বিবৃতিতে জানান, এই লিজ ব্যবস্থা স্পেসএক্সের অর্থায়নের উৎস বহুমুখী করবে এবং এআই অবকাঠামোয় বিনিয়োগ এক বছরেরও কম সময়ের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব। তিনি আরও জানান, গ্রোক চ্যাটবট এবং ক্লাউড সেবার কম্পিউটিং শক্তি বৃদ্ধির লক্ষ্যেই মূলধনি ব্যয় বাড়ানো হচ্ছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে স্পেসএক্সের মোট ১৪.৬ বিলিয়ন ডলার আয়ের মধ্যে কেবল এআই বিভাগ থেকেই এসেছে ৭.৬ বিলিয়ন ডলার, যা স্টারলিংক ও রকেট উৎক্ষেপণ ব্যবসার সম্মিলিত আয়কেও ছাড়িয়ে গেছে। তবে অবকাঠামোগত প্রসারের কারণে প্রতিষ্ঠানটির ব্যয়ও দ্রুত বাড়ছে, যা গত ২০ অক্টোবরের আয়সংক্রান্ত আলোচনা অনুযায়ী ২০২৬ সালের শেষ প্রান্তিকে ৩৫ থেকে ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.