ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আহ্বান ভারতের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে নিজস্ব মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণ এবং পেমেন্ট ব্যবস্থা একে অপরের সঙ্গে যুক্ত করার জোর তাগিদ দিয়েছে ভারত। ১১ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে সদস্য ও অংশীদার দেশগুলোর প্রতি এই আহ্বান জানান।

নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস বিজনেস ফোরামে ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিজিটাল গণকাঠামো উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন পীযূষ গোয়েল। তিনি বলেন, ‘ইউপিআইয়ের মাধ্যমে এখন বছরে ২৫০ বিলিয়নেরও বেশি লেনদেন সম্পন্ন হয়, যা বৈশ্বিক লেনদেনের পরিমাণের অর্ধেকেরও বেশি। এটি বর্তমানে ১১টি দেশে গ্রহণযোগ্যতা পেয়েছে।’
তিনি ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলোকে নিজ নিজ পেমেন্ট ব্যবস্থা পরস্পরের সঙ্গে যুক্ত করতে, স্থানীয় মুদ্রায় বাণিজ্য উৎসাহিত করতে, ডিজিটাল বাণিজ্য বাড়াতে এবং উদীয়মান প্রযুক্তিতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভারতীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, ‘ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০০৩ সালের ৮ হাজার ৪০০ কোটি ডলার থেকে বেড়ে ২০২৪ সালে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি ডলারে উন্নীত হয়েছে।’
বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর ও টেকসই করার ওপর জোর দিয়ে কাঁচামাল ও গুরুত্বপূর্ণ খনিজসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে একে অপরের জন্য বাজার উন্মুক্ত করার আহ্বান জানান গোয়েল।
বাণিজ্য যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের কল্যাণে কোনো বাধা তৈরি না করে, সে জন্য ব্রিকস দেশগুলোর মধ্যকার সরবরাহ শৃঙ্খল বহুমুখী করা এবং দ্রুত পণ্য খালাসের তাগিদ দেন তিনি। তিনি জানান, সরবরাহ শৃঙ্খল উভয়মুখী পরিচালিত হলেই তা স্থিতিশীল ও টেকসই হবে।
বিশ্বের ৮৮ শতাংশ দেশে শুল্কের চেয়ে অশুল্ক পদক্ষেপের কারণে রপ্তানি ব্যয় বৃদ্ধি পায় উল্লেখ করে ব্রিকস দেশগুলোর মধ্যে সহজ ও বাধাহীন বাজার সুবিধার দাবি জানান তিনি।
বাজারের সহজ প্রবেশাধিকার, বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খল ও সহজতর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার পাশাপাশি কৃষি, ওষুধ, প্রকৌশল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, সেবা খাত, স্টার্টআপ এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ভারতীয় মন্ত্রী।
গোয়েল বলেন, ‘ব্রিকস বাণিজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো ভারত। বিশেষ করে প্রকৌশল পণ্য ও ইলেকট্রনিক্সে দেশটির শক্তিশালী সক্ষমতা রয়েছে, যা ভারতের সামগ্রিক পণ্য রপ্তানির সিংহভাগ দখল করে আছে।’
বিশ্বের ‘ফার্মেসি’ হিসেবে পরিচিত ভারত এসব পণ্য এবং অন্যান্য পণ্যের জন্য ব্রিকস জোটকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করে বলেও তিনি উল্লেখ করেন।
খাদ্য নিরাপত্তার স্বার্থে সদস্য দেশগুলোর কৃষকদের জন্য যৌথ সমাধান উদ্ভাবনে ব্রিকস দেশগুলোর কৃষিপ্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোকে উৎসাহিত করার তাগিদ দেন গোয়েল।
এ ছাড়া সদস্য দেশগুলোকে একে অপরের জন্য সেবা খাতের বাজার উন্মুক্ত করার পাশাপাশি পেশাজীবীদের আন্তর্জাতিক চলাচল সহজ করা এবং পারস্পরিক পেশাগত যোগ্যতার স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.