নাইন-ইলেভেনের ২৫ বছর পালন: ‘কখনোই, কোনোভাবেই ভুলব না’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নাইন-ইলেভেনের ২৫ বছর পূর্তি উপলক্ষে হামলায় নিহতদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্র। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা চারটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ার একটি মাঠে আঘাত হানে। এতে প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারান।

গতকাল শুক্রবার পেন্টাগনে অনুষ্ঠিত স্মরণসভায় নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গণের অনুষ্ঠানে যোগ দেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে নাইন-ইলেভেনের সময় প্রেসিডেন্ট থাকা জর্জ ডব্লিউ বুশসহ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বারাক ওবামা ও জো বাইডেন উপস্থিত ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিভিন্ন সময় এবং টুইন টাওয়ার ধসে পড়ার মুহূর্ত স্মরণ করে নীরবতা পালন করা হয়। নিহতদের নামও পাঠ করা হয়। এ বছর হামলার পর ধুলা ও ধোঁয়াজনিত রোগে, যার মধ্যে ক্যানসারও রয়েছে, পরবর্তী সময়ে মারা যাওয়া হাজারো মানুষকে স্মরণ করে সপ্তমবার ঘণ্টা বাজানো হয়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এ ধরনের অসুস্থতায় পরবর্তীকালে মারা যাওয়া মানুষের সংখ্যা হামলায় নিহতের সংখ্যার তিন গুণেরও বেশি।
ম্যানহাটনে প্রায় চার ঘণ্টা ধরে নিহতদের নাম পাঠ করা হয়। সেখানে নাইন-ইলেভেনে স্বামী হারানো টেরি স্ট্রাডা সৌদি আরবের সমালোচনা করেন। তিনি বলেন, ২৫ বছর পরও তার স্বামীর হত্যায় সৌদি আরবের ভূমিকার জন্য কোনো বিচার পাননি।
নাইন-ইলেভেনের হামলায় অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি সৌদি আরবের নাগরিক ছিলেন। হামলার পরিকল্পনায় নেতৃত্ব দেন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন। তবে সৌদি সরকার হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। ২০০৪ সালের নাইন-ইলেভেনের কমিশনের প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার বা দেশটির শীর্ষ কর্মকর্তারা হামলার সঙ্গে জড়িত ছিলেন—এমন প্রমাণ পাওয়া যায়নি।
পেন্টাগনের স্মরণসভায় ট্রাম্প বলেন, ‘আমরা কখনোই, কোনোভাবেই ভুলব না। আর এ কারণেই আমরা আজও লড়াই করছি।’ তিনি নাইন-ইলেভেন পরবর্তী সন্ত্রাসবিরোধী যুদ্ধের সঙ্গে বর্তমানে ইরানে চলমান মার্কিন সংঘাতের যোগসূত্রও তুলে ধরেন। একই সঙ্গে বলেন, ইরান কখনোই, কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না।
পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলেও স্মরণসভা হয়। সেখানে যাত্রীদের প্রতিরোধের পর ছিনতাই হওয়া ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হয়েছিল। ‘ট্রিবিউট ইন লাইট’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের আকাশে দুটি আলোকরশ্মি জ্বালানো হয়। নিউইয়র্কের বিভিন্ন স্থাপনাও নীল আলোয় আলোকিত করা হয়।
যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, কানাডার গ্যান্ডার ও টরন্টো এবং ইতালির মিলানেও নাইন-ইলেভেনের নিহতদের স্মরণে অনুষ্ঠান হয়। কানাডার গ্যান্ডারে হামলার পর ৩৮টি বিমানের গতিপথ পরিবর্তন করে হাজার হাজার যাত্রীকে আশ্রয় দেওয়ার ঘটনাও স্মরণ করা হয়।
মিলানে ইতালি ও যুক্তরাষ্ট্রের অগ্নিনির্বাপক কর্মীরা গালফা টাওয়ারের ১১০ তলা সিঁড়ি বেয়ে ওঠানামা করেন। নাইন-ইলেভেনে নিহত উদ্ধারকর্মীদের স্মরণে এই প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.