আপনি পড়ছেন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিশ্চিতে আইনপ্রণেতারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা পর্যন্ত মার্কিন প্রতিনিধি পরিষদের আসন্ন অধিবেশন বিরতি বাতিলের দাবি উঠেছে। এ লক্ষ্যে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে ওয়াশিংটনে কংগ্রেসের অধিবেশন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন আইনপ্রণেতা। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এআই সুরক্ষায় প্রতিনিধি পরিষদের বিরতি বাতিলের আহ্বান
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত ক্যাপিটল ভবন

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি স্যাম লিকার্ডোর তৈরি করা এবং প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডস, লরি ট্রাহান ও টেড লিউ সমর্থিত একটি চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অবিলম্বে প্রতিনিধি পরিষদের কার্যক্রম শুরু করা এবং দ্বিদলীয় এআই সুরক্ষা আইন এগিয়ে না নেওয়া পর্যন্ত অধিবেশন অব্যাহত রাখা প্রয়োজন।

আইনপ্রণেতারা এআই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বর্তমান ও সাবেক গবেষকদের সাম্প্রতিক সতর্কবার্তার বিষয়টি উল্লেখ করেন। ওই গবেষকরা জানান, আগামী এক দশকের মধ্যে উন্নত এআই মানবজাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। তবে মাত্র এক সপ্তাহ চলার পর আগামী ৯ নভেম্বর পর্যন্ত অধিবেশন মুলতবি রাখার পরিকল্পনা রয়েছে।

আইনপ্রণেতাদের চিঠিতে বেশ কয়েকটি দ্বিদলীয় প্রস্তাবের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ‘এআই কিল সুইচ অ্যাক্ট’, যার মাধ্যমে কোনো এআই ব্যবস্থার গতি কমিয়ে দেওয়া বা তা পুরোপুরি বন্ধ করার ক্ষমতা মানুষের নিয়ন্ত্রণে রাখা বাধ্যতামূলক করা হবে। এ ছাড়া একটি জাতীয় নিয়ন্ত্রক কাঠামো তৈরির লক্ষ্যে ‘ফ্রন্টিয়ার অ্যাক্ট’ পাসের প্রস্তাবও করা হয়েছে।

এদিকে স্পিকার মাইক জনসন আগামী সপ্তাহে ডেটা-সেন্টারের জ্বালানি খরচ সংক্রান্ত আইনের ওপর ভোটাভুটির পরিকল্পনা করছেন। তবে ৩ নভেম্বর অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে সমন্বিত এআই নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত তিনি দেননি। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদের শত শত আসনের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.