ট্রাম্প: এআই প্রতিযোগিতায় চীনের চেয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত নীতিমালার পক্ষে নিজের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এআই নিরাপত্তা বিধি, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে নিষিদ্ধ করা এবং চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতার বিষয়ে কথা বলেন। শুক্রবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

তিনি উল্লেখ করেন, ওয়াশিংটনে এআই নিয়ন্ত্রণে কার্যকর সুরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে। তবে বেইজিংয়ের ক্ষেত্রে এই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ কেবল দেশটির শীর্ষ নেতার ইচ্ছার ওপরই নির্ভরশীল বলে তিনি দাবি করেন।
চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র কীভাবে জিতবে এবং ডেটা সেন্টার নিয়ে মার্কিন নাগরিকদের উদ্বেগ নিরসনে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা রয়েছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এআই প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিক’-এর প্রসঙ্গ টানেন। ট্রাম্প বলেন, ‘তারা খুব খারাপ কিছু করেছিল। তিন মাস আগের কথা। আমরা দ্রুত তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছি।’
চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন অ্যানথ্রপিককে নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করে এবং মার্কিন সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির কাজ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে গত মাসের শেষের দিকে এক ফেডারেল বিচারক সরকারি এই পদক্ষেপকে অবৈধ বলে রায় দেন।
ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সুরক্ষা ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বড় সুরক্ষা ব্যবস্থা হলো অত্যন্ত বুদ্ধিমান মানুষের উপস্থিতি; কারণ চরম উচ্চ বুদ্ধিমত্তা বা আইকিউ না থাকলে কেউ এটি বুঝতে পারবে না।’
বেইজিং প্রসঙ্গে তিনি বলেন, ‘চীনের কোনো প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা নেই... প্রেসিডেন্ট শি নিজেই সেখানকার একমাত্র নিয়ন্ত্রণ। অর্থাৎ, চীনে যা খুশি তাই করা সম্ভব।’
প্রযুক্তির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘চীনের সঙ্গে প্রতিযোগিতা করছে। আপনারা জানেন, আমরা জিতছি। আপনারা জানেন এআইয়ের ক্ষেত্রে আমরা চীনের বিরুদ্ধে জয়ী হচ্ছি।’
কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব ও প্রভাব তুলে ধরে ট্রাম্প দাবি করেন, এআই ইন্টারনেটের চেয়েও বড় এবং সম্ভবত শিল্প বিপ্লবের চেয়েও বিশাল এক বিষয়।
তিনি বলেন, ‘এটি হতে পারে সবকিছুর মধ্যে সবচেয়ে বড় উদ্ভাবন, যা প্রায় এক বছরের মধ্যে আমরা নিশ্চিত হতে পারব। আর এটি মূলত ইতিবাচক কাজের জন্যই।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.