আপনি পড়ছেন

গুয়াতেমালার প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালোকে ক্ষমতা গ্রহণে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে এক প্রসিকিউটরের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া এক উপমন্ত্রী এবং তিন আদিবাসী নেতাকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে খালাস দিয়েছে দেশটির একটি আদালত। ২০২৩ সালের ওই বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সন্ত্রাসবাদের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন গুয়াতেমালার উপমন্ত্রী
আদালত থেকে খালাস পাওয়ার পর স্বজনের সঙ্গে গুয়াতেমালার উপমন্ত্রী লুইস পাচেকো

তৃতীয় ফৌজদারি আদালতের বিচারক মাইনর মতো প্রসিকিউটরদের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার মামলাটি খারিজ করে দেন। প্রসিকিউটররা তাদের নিজস্ব তদন্ত শেষে এই সিদ্ধান্তে পৌঁছান যে, ২০২৩ সালের অক্টোবরে বিক্ষোভের আয়োজন করে ওই চার নেতা কোনো আইন লঙ্ঘন করেননি।

এই সিদ্ধান্তের মাধ্যমে সাবেক অ্যাটর্নি জেনারেল কনসুয়েলো পোরাসের আমলে সাজানো একটি আইনি প্রক্রিয়ার পতন ঘটল। দুর্নীতির অভিযোগ, মানবাধিকার কর্মীদের হয়রানি এবং ২০২৩ সালের নির্বাচনে আরেভালোর বিজয়কে নস্যাৎ করার চেষ্টার অভিযোগে সাবেক এই অ্যাটর্নি জেনারেলের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডাসহ বিভিন্ন দেশের সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ বছরের এপ্রিলে একটি বিচার বিভাগীয় কমিশন সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ দেওয়ায় পোরাস অ্যাটর্নি জেনারেল হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ হারান।

খালাস পাওয়া লুইস পাচেকো গুয়াতেমালার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের টেকসই উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পশ্চিমাঞ্চলীয় পার্বত্য অঞ্চলের মায়া আদিবাসী কর্তৃপক্ষ ‘৪৮ ক্যান্টোনস অব তোতোনিকাপান’-এর নেতৃত্বে ছিলেন, যা বিভিন্ন সময়ে বিক্ষোভের আয়োজনের জন্য পরিচিত।

পাচেকোর পাশাপাশি এই মামলায় বিচারের মুখোমুখি হয়েছিলেন সংগঠনটির সাবেক কোষাধ্যক্ষ হেক্টর চ্যাকলান, সাবেক সহসভাপতি বাসিলিও পুয়াক এবং সোলোলার আদিবাসী পৌরসভার সাবেক ডেপুটি মেয়র এস্তেবান তক। সোলোলা হলো একটি পৃথক ঐতিহ্যবাহী আদিবাসী কর্তৃপক্ষ, যা শহরের অফিশিয়াল কাউন্সিলের পাশাপাশি কাজ করে।

প্রেসিডেন্ট আরেভালোর শপথ গ্রহণে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠার পর পোরাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আয়োজন করায় প্রসিকিউটররা ওই চারজনের বিরুদ্ধে অবৈধ সংগঠন পরিচালনা, সন্ত্রাসবাদ এবং বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির অভিযোগ এনেছিলেন। এর পাশাপাশি পুয়াক এবং তকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগও আনা হয়েছিল।

মামলা চলাকালে পাচেকোকে তার সরকারি পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, তিনি শিগগিরই কাজে যোগ দেবেন বলে তারা আশা করছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, এই রায় ‘মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতাকে পুনর্ব্যক্ত করে’ এবং আদিবাসীদের বৈধ কাঠামোর স্বীকৃতি দেয়। সংস্থাটি আরো উল্লেখ করেছে, গুয়াতেমালায় আদিবাসী নেতাদের বিরুদ্ধে অন্যায়ভাবে অপরাধের অভিযোগ আনার একটি ব্যাপক প্রবণতা তারা নথিভুক্ত করেছে।

পোরাসের কার্যালয় থেকে আসা কয়েক মাসের আইনি চ্যালেঞ্জ মোকাবিলার পর ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন প্রেসিডেন্ট আরেভালো। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই ধরনের রাজনৈতিক মামলাগুলো বাতিলের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি একজন নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছেন, যিনি পূর্বসূরির আমলে আনা বেআইনি মামলাগুলো পর্যালোচনার প্রতিশ্রুতি দিয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.