ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত চান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিনিয়োগ, বাণিজ্য, শিল্প উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার চমৎকার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের সামনে। শনিবার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে আয়োজিত ‘দক্ষিণ আফ্রিকা-ভারত গোলটেবিল বৈঠকে’ অংশ নিয়ে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্কে এক নতুন যুগের আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

রামাফোসা বলেন, ‘আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি নতুন যুগের জন্য প্রস্তুত।’ এ সময় নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনাগুলোকে বাণিজ্যিকভাবে লাভজনক প্রকল্প ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে রূপান্তর করতে বেসরকারি খাতের অংশীদারত্বের ওপর জোর দেন তিনি।
নয়াদিল্লিতে সপ্তাহান্তের এই সম্মেলনে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট ও ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সাত মাস ধরে চলা এবং চার বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে থাকার পটভূমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ভারতের মেয়াদ শেষ হওয়ার পর আগামী বছর ব্রিকসের আবর্তিত সভাপতির দায়িত্ব গ্রহণ করবে চীন।
প্রেসিডেন্ট রামাফোসা নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, গুরুত্বপূর্ণ খনিজ, অবকাঠামো, কৃষি এবং ডিজিটাল উদ্ভাবনকে পারস্পরিক সহযোগিতার মূল ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ এবং ভারতের উৎপাদন সক্ষমতা যৌথভাবে বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি ও অন্যান্য পণ্য তৈরিতে সহায়তা করতে পারে।
এ ছাড়া দক্ষিণ আফ্রিকার অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করতে ভারতীয় কোম্পানিগুলোকে উৎসাহিত করেন রামাফোসা। তিনি উল্লেখ করেন, তার দেশ ১০ হাজার কোটি (১০০ বিলিয়ন) ডলারের বেশি মূল্যের ১৯৫টি কৌশলগত সমন্বিত প্রকল্প চিহ্নিত করেছে। এর মধ্যে পরিবহন নেটওয়ার্ক, নবায়নযোগ্য জ্বালানি কেন্দ্র, পানি অবকাঠামো ও হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে।
ডিজিটাল অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি ভারতের ব্যবসায়িক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘অ্যাটেন’ (Atain)-এর কেপটাউনের নতুন শাখার উদাহরণ দেন। প্রতিষ্ঠানটি সেখানে কর্মরত স্থানীয় কর্মীর সংখ্যা দেড় হাজার থেকে বাড়িয়ে দুই হাজারের বেশি তরুণ দক্ষিণ আফ্রিকানে উন্নীত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, দক্ষতা উন্নয়ন সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রামাফোসা বলেন, ‘আমাদের দেশগুলোর মধ্যকার অংশীদারত্বের শক্তি কতগুলো চুক্তি সই হলো তা দিয়ে পরিমাপ করা হয় না, বরং আমরা কী অর্জন করতে পারলাম তা দিয়েই পরিমাপ করা হয়।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.