১০৪ যাত্রী নিয়ে জাভা সাগরে ইন্দোনেশিয়ায় জাহাজ নিখোঁজ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার জাভা সাগরে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। জাহাজে ১০৪ জন রয়েছে বলে জানা গেছে। এর আগে জাহাজটিতে থাকা ১০৩ জনকে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন বলে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন। খবর রয়টার্সের

ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানায়, খারাপ আবহাওয়ার মধ্যে রোববার ভোরে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ২৪৩ জন আরোহী নিয়ে চলা ওই যাত্রীবাহী জাহাজটিকে নিখোঁজ ঘোষণা করা হয়।
সংস্থাটি জানায়, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটি গতকাল শনিবার পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমানতান প্রদেশের বানজারমাসিন শহরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বানজারমাসিন কার্যালয়ের প্রধান ই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় বলেন, বিভিন্ন জাহাজের মাধ্যমে ১০৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করার পর সেখানে একটি উদ্ধারকারী দল, কয়েকটি জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে জাহাজটির কী ঘটেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
বিবিসির প্রতিবেদনে বলছে, রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে জাহাজটিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে সর্বশেষ অবস্থান করতে দেখা যায় বলে জানানো হয়েছে।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ফেরি ও নৌযান। আকাশপথের তুলনায় সমুদ্রপথে যাতায়াতের খরচ কম এবং এই যোগাযোগব্যবস্থা সহজলভ্য হওয়ায় দেশটির মানুষ নৌযানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে দেশটিতে নৌযানের নিরাপত্তাবিধি সবসময় কঠোরভাবে কার্যকর করা হয় না। ফলে সেখানে নৌযান দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.