হরমুজ প্রণালীতে জাহাজে হামলায় ছড়িয়ে পড়ল আগুন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, শনিবার জিএমটি রাত ১১টায় (২৩:০০ জিএমটি) তারা এই ঘটনার প্রাথমিক তথ্য পায়। তবে জাহাজটিতে ঠিক কখন আঘাত হানা হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি। নৌ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে জানায়, জাহাজের নাবিকদের অবস্থা, ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা কিংবা পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রবিবার দেওয়া এক হালনাগাদ তথ্যে ইউকেএমটিও জানায়, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং নাবিকদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছে।
ঘটনাটির তদন্ত চলাকালে ওই জলসীমা দিয়ে চলাচলকারী নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।
চলমান যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই ঘটনাটি ঘটল। সম্প্রতি উত্তর উপসাগর, ওমান উপসাগর এবং ইরাক সংলগ্ন জলসীমায় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
পৃথক এক ঘটনায় রবিবার ইরানের কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ ইরানের কেশম দ্বীপের নিকটবর্তী হেনগাম দ্বীপের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এটিকে মার্কিন হামলা বলে উল্লেখ করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.