জার্মান আইনপ্রণেতা: অল্পের জন্য ট্রেনটি রুশ ড্রোন হামলা থেকে রক্ষা পেল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলার শিকার হওয়া একই রেললাইনে ভ্রমণ করছিলেন বলে জানিয়েছেন জার্মানির এক আইনপ্রণেতা। অল্পের জন্য হামলা থেকে রক্ষা পাওয়ার কথা উল্লেখ করে রবিন ভাগেনার নামের ওই আইনপ্রণেতা রবিবার বলেন, ‘ইউরোপের নিরাপত্তার জন্য চরম হুমকি রাশিয়া।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রিন পার্টির এই আইনপ্রণেতা উল্লেখ করেন, তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ফিরছিলেন। সেখানে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা এবং রুশ ড্রোন হামলার তীব্রতা অতীতের যেকোনো সফরের চেয়ে অনেক বেশি ছিল। হামলার একটি ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘আজ সকালেই আমি সেই একই রেললাইনে ট্রেনে ভ্রমণ করেছি যেখানে এই হামলাটি ঘটেছে। রুশ সন্ত্রাসীরা হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর আপনি নিরাপদে ফিরতে পারবেন কি না, তা কখনো কখনো কেবল ভাগ্যের ওপরই নির্ভর করে।’
ভাগেনার আরও লেখেন, ‘ইউরোপের নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি রাশিয়া। আমাদের মধ্যকার অনেকেই এখনো বিষয়টি উপলব্ধি করতে পারেননি। এই আগ্রাসন প্রতিহত করার ক্ষেত্রে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন এখনো অত্যন্ত দ্বিধাগ্রস্ত।’
জার্মান পার্লামেন্টে বৈদেশিক বিষয়ক এবং ইউরোপীয় বিষয়ক উভয় কমিটিতেই দায়িত্ব পালন করছেন ভাগেনার। এছাড়া তিনি গ্রিন পার্টির পূর্ব ইউরোপ বিষয়ক মুখপাত্র এবং জার্মানি-ইউক্রেন সংসদীয় মৈত্রী দলের সভাপতি হিসেবেও যুক্ত আছেন।
জার্মান সাপ্তাহিক ডের স্পিগেল জানিয়েছে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অন্যান্য ইউরোপীয় কর্মকর্তাদের বহনকারী কিয়েভ থেকে পোল্যান্ডগামী একটি বিশেষ ট্রেন রবিবার ভোরে ড্রোনের হুমকির কারণে থামিয়ে দেওয়া হয়। ওই ট্রেনে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা গুয়েন্তার সাউটারও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট এলাকায় ড্রোন হামলার পর ট্রেনের কিছু অংশ থেকে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
একই রেললাইনে ড্রোন হামলার ঘটনার পর এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। রবিবার ভোরে পোল্যান্ড সীমান্তের কাছে কিয়েভ থেকে ওয়ারশগামী একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালানো হয়। রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় ট্রেনের লোকোমোটিভে আঘাত লাগে। তবে এতে কেউ হতাহত হননি।
জার্মান চ্যান্সেলরের দপ্তরের বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক উপদেষ্টা সাউটার মূলত রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইতালির নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কিয়েভ সফর করেন। এছাড়া শনিবার তিনি ইয়ালটা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি সম্মেলনেও অংশ নিয়েছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.