আপনি পড়ছেন

বাংলাদেশের ইতিহাস পর্যালোচনায় মুহাম্মদ আলী জিন্নাহর নাম বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ ও গবেষকেরা। তারা বলেন, জিন্নাহকে ছাড়া এ দেশের ইতিহাস পাঠ অসম্পূর্ণ থেকে যাবে।

‘জিন্নাহকে ছাড়া এ দেশের ইতিহাস পাঠ অসম্পূর্ণ থেকে যাবে’
ছবি - সংগৃহীত

সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। নবাব সলিমুল্লাহ একাডেমি এই সভার আয়োজন করে।

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন ইতিহাসবিদ লেফটেন্যান্ট কর্নেল (অব.) অধ্যাপক ড. শেখ আকরাম আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর আহ্বায়ক ডা. ফরিদউদ্দীন আহমেদ খান, প্রকৌশলী এ কে এম রেজাউল করিম, জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান, আইনজীবী মাইন উদ্দীন, জহির উদ্দীন মোহাম্মদ বাবর, শাহ মোহাম্মদ ফেরদৌস হাসান নাজমুল, তারেক রহমান শাওন ও সেলিম রেজা বাচ্চু।

অধ্যাপক শেখ আকরাম আলী বলেন, ‘বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে মুহাম্মদ আলী জিন্নাহর নাম বাদ দেওয়ার সুযোগ নেই। জিন্নাহ না হলে পাকিস্তান হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশেরও অভ্যুদয় হতো না।’ তিনি আরও বলেন, ‘আমরা কারও পক্ষে বা বিপক্ষে যাব না। আমরা ইতিহাসে যার যেটুকু অবস্থান, তাকে ততটুকু সম্মান করতে চাই।’

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবদুল জব্বার দাবি করেন, ১৯৭১ সালের পর যেসব প্রতিষ্ঠান থেকে জিন্নাহসহ বিভিন্ন ঐতিহাসিক নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো পুনর্বহাল করা প্রয়োজন। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মুহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানান।

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, বাংলাদেশের ভৌগোলিক মানচিত্রের ভিত্তি তৈরিতে ঐতিহাসিক ভূমিকা রয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সুসংহত করতে নিজস্ব ইতিহাস ও মুসলিম জাতীয়তাবাদী চেতনার সঠিক মূল্যায়ন জরুরি।

ডা. ফরিদউদ্দীন আহমেদ খান ব্রিটিশ ঔপনিবেশিক আমল, ১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে উপমহাদেশের রাজনীতিতে বিভিন্ন ঐতিহাসিক নেতার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.