আটকে থাকা ৩৫ হাজার কোটি টাকা উদ্ধারে যৌথ উদ্যোগ
- Details
- by ২৪ ডেস্ক
উচ্চ আদালতে দীর্ঘদিনের আইনি জটিলতায় আটকে থাকা প্রায় ৩৫ হাজার কোটি টাকার বকেয়া রাজস্ব দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে পুরোনো মামলা নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। কয়েক দশক ধরে ঝুলে থাকা আয়কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত রিট এবং আপিলগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। আজ দ্য বিজন্যাস স্ট্যান্ডার্ডে প্রকাশিত েএক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ মিলে রাজস্ব-সংক্রান্ত প্রায় ৬ হাজার মামলা ও আপিল বিচারাধীন রয়েছে। এর মধ্যে প্রায় ৮ হাজার কোটি টাকার রাজস্ব জড়িত এমন ২৫০টি মামলা ১০ থেকে ২৮ বছর ধরে অমীমাংসিত অবস্থায় পড়ে আছে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন থাকা মামলাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সরকারের আটকে থাকা রাজস্ব আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হাইকোর্টে রাজস্ব সম্পর্কিত প্রায় ৮৫০টি মামলা নিষ্পত্তি হয়েছে, যেখানে জড়িত অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে ৬৫০টি মামলার রায় রাষ্ট্রের পক্ষে এসেছে। এর আগের বছর পুরো সময়ে এই আদালতে নিষ্পত্তি হয়েছিল ১ হাজার ৮০০ কোটি টাকা মূল্যের ৩৭৮টি মামলা। একই সময়ে আপিল বিভাগে প্রায় ৮০০ কোটি টাকার ৭৮টি বড় আপিল নিষ্পত্তি হয়েছে। এ ছাড়া আপিল বিভাগে আরও প্রায় ৩০০টি আপিল দ্রুত শুনানির তালিকায় রয়েছে, যার সাথে জড়িত প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব।
এনবিআর ও পূর্ববর্তী রাষ্ট্রীয় আইন কর্মকর্তাদের তদারকির ঘাটতিতে হাইকোর্টের প্রাথমিক রুলের সাথে জারি করা স্থগিতাদেশের মেয়াদ পূর্ণাঙ্গ শুনানি ছাড়াই বারবার বাড়ানোর ফলে বিপুল মামলার জট তৈরি হয়। এই অচলাবস্থা নিরসনে সব স্তরের আদালতে ঝুলে থাকা ৩১ হাজার ৭০০টি মামলার প্রায় ১ লাখ কোটি টাকা উদ্ধারে গঠিত সরকারি টাস্কফোর্সের অধীনে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এনবিআর সদস্য আবুল কালাম আজাদের নেতৃত্বে গঠিত এই দল আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ পরিচালনা করছে।
সুপ্রিম কোর্টে বিচারাধীন মোট ৩৫ হাজার ১৬৭ কোটি ৭২ লাখ টাকার দাবির মধ্যে হাইকোর্টের মাত্র ১৬টি মামলাতেই আটকে আছে ১৩ হাজার ৭২৫ কোটি টাকা। এসব মামলার বিবাদীদের তালিকায় রয়েছে বিপিসি, তিতাস গ্যাস, ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার, ইউনাইটেড এনার্জি, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, এক্সিম ব্যাংক ও তমা কনস্ট্রাকশনের মতো প্রতিষ্ঠান।
সম্প্রতি এক রায়ে আপিল বিভাগ ২০০৬ সাল থেকে বকেয়া শুল্ক ও অর্জিত সুদসহ ২১ কোটি টাকা পরিশোধ করতে দেশের শীর্ষ দুটি শিল্প প্রতিষ্ঠানকে নির্দেশ দিলে দীর্ঘ ১৮ বছরের বিরোধ নিষ্পত্তি হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অর্থ পরিশোধ করে। অন্যদিকে ১৯৯৬ সালে চট্টগ্রাম কাস্টমসের জারি করা ৬ কোটি ৮০ লাখ টাকার শুল্ক ফাঁকির আদেশের বিরুদ্ধে টিকে পলিপ্রোপাইলিন প্রোডাক্টস লিমিটেডের রিট দীর্ঘ ২৮ বছর পর শুনানি শেষে রায়ের জন্য রাখা হয়েছে। পাশাপাশি সামুদা অয়েল রিফাইনারি ও টিকে ড্রাম ইন্ডাস্ট্রিজের কয়েক দশকের পুরোনো রিট আবেদনও দ্রুত নিষ্পত্তির তালিকায় স্থান পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমী) আলী জানান, রাজস্ব দাবির বিপরীতে আদালতের স্থগিতাদেশ থাকলে অর্থ আদায় প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে; তাই পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি হলে সরকারের প্রকৃত পাওনা নিশ্চিত করা সহজ হয়।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আপিল বিভাগে বিচারক সংখ্যা বাড়িয়ে রাজস্ব মামলার জন্য পৃথক বেঞ্চ গঠনের ওপর গুরুত্ব দেন। অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সরকারের পাওনা দ্রুত আদায় নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের আইনি অনিশ্চয়তা কমাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে রাজস্ব মামলা দ্রুত নিষ্পত্তির সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.