টেকনাফে জিম্মি উদ্ধার অভিযানে সেনাসদস্যের আত্মত্যাগ
সশস্ত্র মানবপাচারকারী চক্রের কবল থেকে জিম্মিদের মুক্ত করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭)। দুর্গম পাহাড়ি এলাকায় পরিচালিত যৌথবাহিনীর এই অভিযানে বন্দিদশা থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ আভিযানিক দল সেখানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তির বিবরণ অনুযায়ী, রঙ্গীখালীর পাহাড়ি আস্তানায় আনুমানিক ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছিল ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র পাচারকারী চক্র। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় আভিযানিক দলের অগ্রভাগে থাকা সৈনিক তিতাস শেখ বাম কাঁধে গুলিবিদ্ধ হন এবং তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করেন। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। কর্তব্যরত অবস্থায় তরুণ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সেনাবাহিনী। দেশমাতৃকার সেবায় তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.