জ্বালানি নিরাপত্তায় রাশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগ
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। এ লক্ষ্যে রাশিয়ার সাখালিন-২ এবং পোর্তোভায়া প্রকল্প থেকে গ্যাস আমদানির বিষয়ে ইতিবাচক আলোচনা এগিয়ে চলছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকার কমিশনের (আইজিসি) পঞ্চম বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সাখালিন-২ প্রকল্প থেকে এলএনজি সরবরাহের বিষয়ে রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা ও সাখালিন এনার্জির মধ্যে সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করেছে রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম। গ্যাজপ্রম জানায়, বাংলাদেশ আগ্রহী হলে তারা দুই প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি আলোচনার ব্যবস্থা করে দেবে। একই সঙ্গে পোর্তোভায়া এলএনজি কেন্দ্র এবং উস্ত-লুগা প্রকল্প থেকেও দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানির সুযোগ পর্যালোচনা করা হচ্ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা জানান, কমিশন বৈঠকে জ্বালানি ছাড়াও ব্যাংকিং ও আর্থিক লেনদেন, কৃষি, শিল্প উৎপাদন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে। দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণে নির্ভরযোগ্য উৎস থেকে সরবরাহ নিশ্চিত করাই এই আলোচনার মূল উদ্দেশ্য।
এদিকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে বিকল্প লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছে মস্কো। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সাধারণ ব্যাংকিং চ্যানেলে অর্থ পরিশোধ ব্যাহত হওয়ায় সরাসরি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ডিজিটাল মাধ্যমে লেনদেনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের কিস্তি পরিশোধ সংক্রান্ত জটিলতা নিরসনেও এমন বিকল্প উপায় ভাবা হচ্ছে।
জ্বালানি ও বাণিজ্যের গতি বাড়াতে একই দিন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত বাণিজ্য সংলাপে উভয় দেশের শীর্ষ ব্যবসায়ীরা বিদ্যমান বাণিজ্য বাধা দূর করে একটি টেকসই পরিশোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.