আপনি পড়ছেন

দখলকৃত পূর্ব জেরুজালেমের পূর্বে ই-ওয়ান অঞ্চলে ৩ হাজার ৪০১টি বসতি ইউনিট নির্মাণের জন্য ইসরায়েলের দরপত্র আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে একটি ‘বিপজ্জনক উসকানি’ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে।

ফিলিস্তিন: ইসরায়েলের ই-ওয়ান বসতি পরিকল্পনা বিপজ্জনক উসকানি
অধিকৃত পশ্চিম তীরে পাহাড়ের ওপর গড়ে তোলা ইসরায়েলি বসতি

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেন, ‘ই-ওয়ান অঞ্চলে ইসরায়েলের এই ধারাবাহিক দরপত্র আহ্বান প্রমাণ করে যে, দখলদার সরকার আন্তর্জাতিক সম্প্রদায় এবং বসতিবিরোধী সব প্রস্তাব ও অবস্থান উপেক্ষা করে সেখানে একটি ঔপনিবেশিক বাস্তবতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’

নাবিল আবু রুদেইনেহ আরও বলেন, ‘ই-ওয়ান পরিকল্পনা ফিলিস্তিনি ভূখণ্ডের ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে। এটি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নস্যাৎ করার লক্ষ্যে নতুন বাস্তবতা তৈরি করছে।’ তিনি জোর দিয়ে উল্লেখ করেন, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবে সেখানে অবিলম্বে ও সম্পূর্ণরূপে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের কোনো পদক্ষেপই ফিলিস্তিনি ভূমির ওপর তেল আবিবকে কোনো অধিকার বা বৈধতা দেয় না উল্লেখ করে তিনি বলেন, জোরপূর্বক কোনো বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো আইনি মর্যাদা পরিবর্তন করতে পারবে না। শুধু মৌখিক নিন্দা বা সতর্কবার্তা দেওয়ার মধ্যেই প্রতিক্রিয়া সীমাবদ্ধ না রেখে বসতি সম্প্রসারণ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের ‘আইনি ও রাজনৈতিক দায়িত্ব পালন’ করার আহ্বান জানান তিনি।

ইসরায়েলি কর্তৃপক্ষ ই-ওয়ান প্রকল্পের আওতায় আগামী ২৫ অক্টোবর ২ হাজার ১৬৭টি বসতি ইউনিটের জন্য দরপত্র আহ্বানের পরিকল্পনা করেছে। এর আগে আগস্টে আলাদা দরপত্রের মাধ্যমে আরও ১ হাজার ২৩৪টি ইউনিটের অনুমোদন দেওয়া হয়, যা মিলিয়ে মোট ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০১টিতে। ফিলিস্তিনি প্রেসিডেন্সির মতে, জেরুজালেমের পূর্বে অবস্থিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের ভূমি দখলের মাধ্যমে মালে আদুমিম বসতিকে দখলকৃত জেরুজালেমের সঙ্গে সরাসরি সংযুক্ত করা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.