ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মজুরি বৃদ্ধির দাবিতে দেশজুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ চলাকালে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনভর চলা এই কর্মসূচিতে ৪৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তত ৫৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্ধ্যা ৬টায় জাতীয় পরিসংখ্যান প্রকাশ করে জানায়, বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৩ সদস্য আহত হওয়ার পাশাপাশি ৮৬টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদন পাওয়া মিছিলগুলো মূলত শান্তিপূর্ণ ছিল। তবে রাজধানী প্যারিস, লিওঁ, রেন ও তুলুজে উল্লেখযোগ্য উত্তেজনা ও বিশৃঙ্খলা দেখা যায়।
বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে সরকার ও ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য দেখা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ফ্রান্সজুড়ে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ অংশ নেন, যার মধ্যে প্যারিসেই ছিলেন ৬৫ হাজার। তবে সিজিটি ইউনিয়ন দাবি করেছে, দেশব্যাপী প্রায় ১৬ লাখ মানুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং কেবল রাজধানীতেই সমবেত হয়েছিলেন সাড়ে ৩ লাখ মানুষ।
প্যারিসের সমাবেশে সিজিটি ইউনিয়নের সাধারণ সম্পাদক সোফি বিনে ধর্মঘট অত্যন্ত সফল হয়েছে বলে উল্লেখ করেন। কর্মীদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো কিছুই আমাদের থামাতে পারবে না।’ তিনি সব শ্রমিকের মজুরি বাড়ানোর পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধির দাবি জানান।
এমন পরিস্থিতিতে সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার মাতিগননে ট্রেড ইউনিয়ন ও নিয়োগকর্তাদের সংগঠনগুলোকে নিয়ে একটি ‘সামাজিক সম্মেলন’ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকরনু।
দেশব্যাপী এই ধর্মঘটের প্রভাব পড়েছে দেশটির শিক্ষা খাতেও। উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টিতে কার্যক্রম ব্যাহত হয়েছে। অন্যদিকে এসএনইএস-এফএসইউ ইউনিয়ন জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫২ শতাংশ কর্মী এই ধর্মঘটে অংশ নিয়েছেন। প্যারিস ও বোর্দোসহ বেশ কয়েকটি শহরে শিক্ষার্থীদের অবরোধের মুখে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। শিক্ষার পরিবেশ, বাজেট বরাদ্দ এবং কর্মী সংকটের প্রতিবাদে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ফ্রান্সে চলমান ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.