আপনি পড়ছেন

ভুয়া ফরেক্স ও ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের ফাঁদ পেতে বিদেশি নাগরিকদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তুরস্কে ইসরায়েলঘনিষ্ঠ একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের ১৭৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ইস্তাম্বুল ও পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার এই সমন্বিত অভিযান পরিচালনা করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তুরস্কে ইসরায়েলঘনিষ্ঠ আন্তর্জাতিক প্রতারক চক্রের ১৭৫ সদস্য গ্রেপ্তার
তুরস্কে আন্তর্জাতিক প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযানে জব্দকৃত অর্থ ও সরঞ্জাম

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, ইস্তাম্বুল ও মুগলার ২৮৬টি ঠিকানায় অভিযান চালিয়ে মোট ২৩৯ জন সন্দেহভাজনের মধ্যে ১৭৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুরলেক জানান, ২০২৬ সালে ইস্তাম্বুল চিফ পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের পরিচালিত চারটি পৃথক তদন্তে এই চক্রের সন্ধান মেলে। তদন্তে দেখা যায়, কল সেন্টার হিসেবে পরিচালিত কিছু প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ফরেক্স এবং ক্রিপ্টোকারেন্সিতে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিদেশি নাগরিকদের বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট করত।

তিনি উল্লেখ করেন, ইস্তাম্বুল চিফ পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সন্ত্রাসবাদে অর্থায়ন ও অর্থপাচার অপরাধ তদন্ত ব্যুরো এই অভিযানের সমন্বয় করে। এতে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার ইস্তাম্বুল আঞ্চলিক অধিদপ্তর, সংগঠিত অপরাধ দমন বিভাগ এবং ইস্তাম্বুল পুলিশ বিভাগের সাইবার ক্রাইম শাখা যৌথভাবে সহযোগিতা করেছে।

গুরলেক আরও জানান, তুরস্কের ফাইন্যান্সিয়াল ক্রাইমস ইনভেস্টিগেশন বোর্ডের বিশ্লেষণ, গোয়েন্দা ও পুলিশ ইউনিটের তথ্য এবং ইন্টারপোলের মাধ্যমে প্রাপ্ত ভুক্তভোগীদের শত শত অভিযোগ থেকে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের মালিকানা ও চূড়ান্ত সুবিধাভোগী কাঠামোর সঙ্গে মূলত ইসরায়েলঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্ত ছিলেন।

এসব তথ্যের ভিত্তিতে বিভিন্ন দেশের নাগরিকদের লক্ষ্যবস্তু বানানো এই সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হন তদন্তকারীরা।

চক্রটি বহুভাষী গ্রাহক সেবা প্রতিনিধি নিয়োগ করে ভুক্তভোগীদের আকৃষ্ট করত এবং নিজেদের নিয়ন্ত্রিত ভুয়া বিনিয়োগ প্ল্যাটফর্মে নিয়ে যেত। সেখানে আরও বেশি অর্থ জমা দিতে উৎসাহিত করতে কৃত্রিম ও ভুয়া মুনাফার তথ্য প্রদর্শন করা হতো।

ভুক্তভোগীরা যখন তাদের অর্থ উত্তোলনের চেষ্টা করতেন, তখন তাদের কাছে ‘অ্যাকাউন্ট ব্লক’ কিংবা ‘কর’ পরিশোধের অজুহাতে বাড়তি অর্থ দাবি করা হতো। এরপর ভুক্তভোগীদের জমা দেওয়া সমস্ত অর্থ বিদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তর করা হতো।

ইউরোপ, দূরপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশকে লক্ষ্য করে পরিচালিত এই চক্রটি দুই বছরে প্রায় ১ হাজার ৩০০ কোটি তুর্কি লিরা (প্রায় ২৬ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার) লেনদেন করেছে, যা তাদের কার্যালয় পরিচালনা ব্যয় ও বেতন পরিশোধের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে ইন্টারপোলের অংশগ্রহণে স্থানীয় সময় ভোর ৫টায় ইস্তাম্বুল ও মুগলার ২৮৬টি ঠিকানায় থাকা ২৮টি প্রতিষ্ঠান, ৪২টি কল সেন্টার এবং ২৩৯ জন সন্দেহভাজনের বিরুদ্ধে একযোগে অভিযান শুরু হয়।

গুরলেক জানান, সকাল ১০টার মধ্যেই কল সেন্টারগুলোতে অভিযান সম্পন্ন করে ১৭৫ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.