রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ
- Details
- by ২৪ ডেস্ক
রাজধানী ঢাকার একাধিক স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ী এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এছাড়া আগারগাঁওয়েও একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসব ঘটনার পর নিরাপত্তা জোরদার করার পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মালিবাগ রেলগেট এলাকার প্রধান সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ফ্লাইওভার থেকে এগুলো নিচে ফেলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘বিকেল ৩টার দিকে তিন তলা ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিচে ফেলা হয়। সেগুলো রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।’
এর কিছুক্ষণ পর বিকেল পৌনে ৬টার দিকে মহাখালী আমতলী এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মহাখালী ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে ফেলা হলে তা বিস্ফোরিত হয়। এই ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সন্ধ্যায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে একটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তবে এটি ককটেল বিস্ফোরণ নাকি আতশবাজি ফোটানো হয়েছিল, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে এখনও কোনো আলামত উদ্ধার করা যায়নি।’
সবশেষ রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মীর মহসিন মাসুদ রানা জানান, থানার পুলিশ সদস্যরা তাকে বিস্ফোরণের বিষয়টি জানিয়েছেন। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, থানার সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই রাজধানীতে এমন বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পরপরই সুপ্রিম কোর্টের বাইরে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জগন্নাথ হলের সামনের সড়কেও তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.