জাহিদ হোসেন: ৫০ বছরের চাহিদা মাথায় রেখে স্বাস্থ্যসেবা গড়তে হবে
- Details
- by ২৪ ডেস্ক
আগামী ৫০ বছরের চাহিদাকে মাথায় রেখে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি ও টেকসই ভিত্তিতে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা চিরদিন থাকব না, কিন্তু দেশ ও দেশের মানুষ থাকবে। তাই আগামী ৫০ বছরের চাহিদাকে মাথায় রেখে আমাদের অবশ্যই দীর্ঘমেয়াদি ও টেকসইভাবে স্বাস্থ্যসেবা গড়ে তুলতে হবে।’

১৮ সেপ্টেম্বর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ‘প্রথম ওপেন হার্ট সার্জারি দিবস’ এবং ‘এনআইসিভিডি-২০২৬ কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
জাহিদ হোসেন বলেন, ‘বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, তবে দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতার বিষয়টিও বাস্তবসম্মতভাবে বিবেচনা করা উচিত।’
তিনি বাংলাদেশে হৃদরোগের চিকিৎসার আধুনিকায়নে নিরলসভাবে কাজ করা খ্যাতনামা চিকিৎসক ও বিশেষজ্ঞদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের হৃদরোগ চিকিৎসার প্রাথমিক পর্যায়ে দক্ষ সার্জন তৈরিতে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য তিনি জাপানের প্রতি কৃতজ্ঞতা জানান।
মন্ত্রী বলেন, ‘হৃদরোগ এবং জন্মগত হৃদরোগের প্রকোপ দিন দিন বাড়ছে। এসব রোগ কার্যকরভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হলে ভবিষ্যতে তা দেশের উৎপাদনশীল কর্মক্ষম জনসংখ্যার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।’
সাধারণ মানুষের নাগালের মধ্যে হৃদরোগ চিকিৎসার ব্যয় রাখতে সরকার ইতোমধ্যে চিকিৎসার কাজে ব্যবহৃত ভালভ ও স্টেন্টের ওপর কর মওকুফ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, দেশে আধুনিক চিকিৎসাসেবার সম্প্রসারণের কারণে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে।
মানুষের ভোগান্তি লাঘব এবং জনকল্যাণে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে উল্লেখ করে মন্ত্রী সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘বাংলাদেশে এখন সব ধরনের হৃদরোগের উন্নত চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে।’
তিনি জানান, অতীতের অনিয়ম কাটিয়ে সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করছে এবং জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের জন্য সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে।
আলোচনা সভার আগে মন্ত্রী একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং এনআইসিভিডি প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ করেন।
১৯৫৩ সালে ডা. জন হেশাম গিবনের নেতৃত্বে বিশ্বে ওপেন-হার্ট সার্জারি শুরু হয়। সেই ধারাবাহিকতায় ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার এনআইসিভিডিতে কার্ডিওপালমোনারি বাইপাস ব্যবহার করে বাংলাদেশ প্রথমবারের মতো সফল ওপেন-হার্ট সার্জারি সম্পন্ন করে।
এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর বাংলাদেশে দিনটিকে ‘প্রথম ওপেন হার্ট সার্জারি দিবস’ হিসেবে পালন করা হয়।
অনুষ্ঠানে এনআইসিভিডির পরিচালক, প্রখ্যাত কার্ডিয়াক সার্জন, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.