আপনি পড়ছেন

বিগত দেড় দশকের বেশি সময় গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই শেষে ক্ষমতায় এসে বিএনপি পূর্ববর্তী সরকারের পথ অনুসরণ করে মানবাধিকার হরণ ও গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এই বক্তব্য দেন।

নাহিদ ইসলাম: ক্ষমতায় এসে বিএনপিও মানবাধিকার হরণ করছে
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে গুম ও মানবাধিকার বিষয়ক আইন পাস করা হয়েছে এবং র‍্যাবের নাম পরিবর্তন করে এসআরবি করা হয়েছে। অথচ দেশের নাগরিকরা দীর্ঘদিন ধরে একটি স্বাধীন গুম কমিশনের দাবি জানিয়ে এলেও সরকার তা পুরোপুরি উপেক্ষা করছে। বর্তমান প্রশাসন অতীতের স্বৈরাচারী শাসকদের পথেই হাঁটছে।

পূর্ববর্তী সরকারের মতো একই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, যারা অতীতে গণতন্ত্র হরণ করেছিল, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। সাবেক রাষ্ট্রপতি এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানকে এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় বিদায় নেবেন নাকি হেলিকপ্টারে দেশ ছাড়বেন।

কর্মসূচি ঘিরে বিভিন্ন স্থানে বাধা দেওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বগুড়াসহ কয়েকটি অঞ্চলে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হলেও এই রাজনৈতিক অগ্রযাত্রা থামানো যাবে না। চট্টগ্রামের কর্মসূচির পর রংপুরের অভিমুখে জনসম্পৃক্ততা আরও বিস্তৃত হয়েছে এবং চলমান এই আন্দোলন শেষ পর্যন্ত এক দফায় রূপ নেবে।

সমাবেশে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান এবং লেবার পার্টির আরেক অংশের চেয়ারম্যান আনোয়ারুল হক চান বক্তব্য দেন। সমাবেশ শেষে লংমার্চের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.