আপনি পড়ছেন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি হাসপাতাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মুমূর্ষু বাবার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা চলছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শিশুদের বিষ খাওয়ানোর পর তিনিও বিষপান করেন।

সুনামগঞ্জে তিন শিশুর প্রাণহানি, মুমূর্ষু বাবা হাসপাতালে
সুনামগঞ্জ সদর হাসপাতাল

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার উত্তরবড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রজনী লাইনে এ ঘটনা ঘটে। সকালে উপজেলার বাদাঘাট বাজারে লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারি হাসপাতাল (ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্স) থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো- তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭) ও শামীম মিয়া (২)।

ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও গ্রামের বাসিন্দা জামাল মিয়া বলেন, সরাফত দিনমজুরের কাজ করেন। তার স্ত্রী চারদিন আগে শ্রমিক হিসেবে মধ্যপ্রাচ্য গেছেন। তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন সরাফত। বাড়িতে আর কেউ না থাকায় বের হতে পারতেন না তিনি।

জামাল জানান, শুক্রবার রাতের শেষ দিকে তাদের গোঙ্গানি শুনতে পেরে প্রতিবেশীসহ স্বজনরা ছুটে যান। তারা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বাদাঘাট বাজারে ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন এবং সরাফতকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিতে বলেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় সরাফত আলীকে হাসপাতালে নিয়ে এসেছেন স্বজনরা। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সরাফতের স্ত্রী প্রবাসে থাকেন। তিন বাচ্চা নিয়ে বাড়িতে থাকেন তিনি। স্বজনদের ধারণা মোবাইলে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বা স্ত্রীর শূন্যতায় অভিমানে তিন সন্তানসহ বিষপান করেছেন সরাফত।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, ভোরে খবর পেয়ে বাদাঘাট ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে দেখি, তিন শিশু মেঝেতে অচেতন অবস্থায় আছে। পরে চিকিৎসক জানালেন শিশুরা মারা গেছেন। তাদের বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন। কেন এমন ঘটনা ঘটেছে এখনো প্রকৃত কারণ জানা যায়নি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.