পোশাক শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি দাবি আইবিসির
- Details
- by ২৪ ডেস্ক
তৈরি পোশাক শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ ও ওয়েজ বোর্ড পুনর্গঠনের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। সংগঠনটি ৩০ সেপ্টেম্বরের মধ্যে মজুরি বোর্ড পুনর্গঠন এবং ৩০ নভেম্বরের মধ্যে নতুন মজুরি চূড়ান্ত করে ডিসেম্বর থেকে তা কার্যকর করার আহ্বান জানিয়েছে। ১৯ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন স্বপন বলেন, ‘জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে বর্তমান মজুরি তাল মেলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
সংশোধিত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, প্রতি পাঁচ বছরের পরিবর্তে এখন প্রতি তিন বছর পর পর ন্যূনতম মজুরি পর্যালোচনার বাধ্যবাধকতা রয়েছে। পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল, যার তিন বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী নভেম্বরে।
তবে মজুরি বোর্ড পুনর্গঠনে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্বপন। তিনি জানান, আইনের ১৩৯(২) ধারা অনুযায়ী বোর্ড গঠনের ছয় মাসের মধ্যে সরকারের কাছে মজুরি সংক্রান্ত সুপারিশ জমা দিতে হয়। সেই হিসেবে মে মাসের প্রথম সপ্তাহেই এই বোর্ড পুনর্গঠন করা উচিত ছিল।
স্বপন আরও জানান, অবিলম্বে বোর্ড পুনর্গঠনের অনুরোধ জানিয়ে ৪ আগস্ট শ্রমমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সরকারি চাকরিজীবীদের সাম্প্রতিক বেতন বৃদ্ধির প্রসঙ্গ টেনে পোশাকসহ অন্যান্য শিল্প খাতের শ্রমিকদের জন্যও নতুন ন্যূনতম মজুরি দাবি করেছে কাউন্সিল। সংগঠনটি জানায়, সরকারের নতুন বেতন কাঠামোতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে, যার ফলে সর্বনিম্ন গ্রেডের বেতন ২০ হাজার ১০ টাকা থেকে বেড়ে ৪৮ হাজার ৪০০ টাকা হয়েছে।
আইবিসির তথ্য অনুযায়ী, পোশাক খাতে ন্যূনতম মজুরি ২০০৬ সালে ১ হাজার ৬৬২ দশমিক ৫০ টাকা থেকে বেড়ে ২০১০ সালে ৩ হাজার টাকা, ২০১৩ সালে ৫ হাজার ৩০০ টাকা, ২০১৮ সালে ৮ হাজার টাকা এবং ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা করা হয়।
স্বপন বলেন, খাদ্যদ্রব্য, আবাসন, চিকিৎসাসহ সামগ্রিক জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে অতীতের মজুরি বৃদ্ধির সুফল শ্রমিকরা ধরে রাখতে পারেননি। তৈরি পোশাক খাতে সরকারি আর্থিক সহায়তার বিরোধিতা করে না জানিয়ে আইবিসি নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
দাবি আদায়ে ৪ অক্টোবর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করেছে আইবিসি। এছাড়া ৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে আঞ্চলিক কমিটিগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আইবিসি ১৯টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব করে; যার মধ্যে ১৬টি তৈরি পোশাক খাতের, দুটি রাসায়নিক খাতের এবং একটি ধাতুশিল্প খাতের সংগঠন রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.