আপনি পড়ছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের জের ধরে রোববার মধ্যরাতে রেললাইনে অগ্নিসংযোগ ও রাজশাহী রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

রাজশাহী রেলওয়ে স্টেশনে ব্যাপক ভাঙচুর, ৪ নিরাপত্তাকর্মী বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষো

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা চালান রেলওয়ের কর্মচারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আহত শিক্ষার্থীর খোঁজ নিতে গিয়ে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, আইয়ুব আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেছে।

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দেন রাকসুর নেতারা। এরপর রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের চার শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে রেললাইনে আগুন জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। রাকসু নেতৃবৃন্দ অভিযোগ করেন, রেল কর্মচারী ও টিটিইদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন, যার স্থায়ী সমাধান জরুরি।

বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশ করে হামলা চালান। এ সময় স্টেশনের ভেতরের হেল্প ডেস্ক, সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করা হয়। স্টেশনে মোতায়েন থাকা পুলিশ সদস্যদের উদ্দেশ্য করেও শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে রেলওয়ে প্রশাসন। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী শাখার চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বরখাস্ত ব্যক্তিরা হলেন মো. আরিফ হোসেন (সি-৯৮৯), মো. রোকন উদ্দীন (সি-৮৮৩), মো. শফিকুল ইসলাম (সি-১৩২১) এবং মো. শাহাদত হোসেন (সি-৬০০)।

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের শান্ত করেন এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.