আপনি পড়ছেন

গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পেছনের দরজা ব্যবহার করে বা পার্শ্ববর্তী দেশের সহায়তা নিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরির কোনো চেষ্টাই বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
রুহুল কবির রিজভী

রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি সেখানে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন।

বিগত শাসনামলের কর্মকাণ্ড তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, টানা ১৭ বছর জুলুম-অত্যাচার চালানো হয়েছে। দেশের ব্যাংকের অর্থ বিদেশে পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে বিলাসবহুল জীবন গড়ার লক্ষ্য নিয়ে পার্শ্ববর্তী দেশের সাহায্যে তারা আবার ক্ষমতায় আসতে চায়। তবে তাদের সেই আশা পূরণ হবে না জানিয়ে তিনি বলেন, যেকোনো সন্ত্রাস ও বিশৃঙ্খলার বিরুদ্ধে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বের সফলতা প্রত্যাশা করে তিনি বলেন, এই কমিটির মাধ্যমে মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.