আপনি পড়ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সরকারপ্রধানের এই শীর্ষ বৈঠক আঞ্চলিক কূটনীতি ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন বার্তা তৈরি করতে যাচ্ছে।

নিউইয়র্কে বৈঠকে বসছেন বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী
তারেক রহমান ও শাহবাজ শরিফ

নিউইয়র্কের স্থানীয় সময় আগামী ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনের ৩৪তম তলায় আধা ঘণ্টাব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সফরসূচি অনুযায়ী এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বিপক্ষীয় এই বৈঠকের দিন বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ অধিবেশন হলে নির্ধারিত ১৮ জন বক্তার মধ্যে তিনি ১১তম ব্যক্তি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে সকালে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে এবং দুপুরে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক অপর একটি অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

একই দিন দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপর 'ইউএন বাইল্যাটেরাল বুথে' থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এর আগে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

পরের দিন ২৫ সেপ্টেম্বর সকালে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক এবং কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন সরকারপ্রধান। একই দিন ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন তিনি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.