আপনি পড়ছেন

বাংলাদেশে শিক্ষিত তরুণদের বড় একটি অংশ কর্মসংস্থানের বাইরে রয়েছেন। দেশে চাকরির বাজারে সক্রিয় প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের মধ্যে প্রায় ৩৬ জনই বেকার। তরুণদের সামগ্রিক বেকারত্বের তুলনায় শিক্ষিতদের ক্ষেত্রে এ হার উল্লেখযোগ্যভাবে বেশি।

শিক্ষিত তরুণদের কর্মসংস্থানে বড় সংকট, বেকার ৩৬ শতাংশ
প্রতীকী ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যাগাজিনের ২০২৬ সালের সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত একটি নিবন্ধে এ তথ্য উঠে এসেছে।

হ্যারি জ্যাকসের লেখা ‘গ্র্যাজুয়েটিং ইনটু আনসারটেনিটি’ শীর্ষক নিবন্ধে প্রযুক্তিগত পরিবর্তন, দক্ষতার চাহিদার রূপান্তর এবং তরুণদের কর্মসংস্থানের সংকট নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বাংলাদেশের শিক্ষিত তরুণদের বেকারত্বের চিত্রও তুলে ধরা হয়।

নিবন্ধের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের সামগ্রিক বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ। তবে উচ্চমাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন তরুণদের মধ্যে এ হার প্রায় ৩৬ শতাংশ।

এ ক্ষেত্রে বেকারত্ব বলতে শুধু সেই ব্যক্তিদের বোঝানো হয়েছে, যারা চাকরির বাজারে সক্রিয় এবং কাজ খুঁজছেন। অর্থাৎ কর্মসংস্থানের বাইরে থাকা কিন্তু চাকরি খুঁজছেন না—এমন ব্যক্তিদের এই হিসাবের মধ্যে ধরা হয়নি।

আইএমএফের নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের সব বয়সী শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের হার এ অঞ্চলের কয়েকটি দেশের তুলনায় কম। ভারত ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো হলেও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে।

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বলেন, এ অঞ্চলের উচ্চশিক্ষিত তরুণদের একটি বড় অংশ তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসংস্থান খুঁজে পেতে সমস্যায় পড়ছে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রযুক্তির অগ্রগতির গতি যদি কর্মীদের দক্ষতা অর্জনের গতিকে ছাড়িয়ে যায়, তাহলে তরুণদের জন্য চাকরির বাজারে প্রতিযোগিতা ও অনিশ্চয়তা আরও বাড়তে পারে।

বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে, প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও একই সঙ্গে চাকরিপ্রার্থীদের দক্ষতার ধরনেও পরিবর্তন প্রয়োজন হচ্ছে। ফলে শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে শ্রমবাজারের চাহিদার সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.