সোনাগাজীতে দেশের বৃহত্তম সোলার হাব গড়ার উদ্যোগ
ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি ওই অঞ্চলে প্রায় ৬০০ মেগাওয়াটের পরিচ্ছন্ন জ্বালানি কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশের (ইজিবি) অধীনে ২২০ মেগাওয়াটের এই প্রকল্পের বাইরেও এলাকায় আরও ১৩০ মেগাওয়াট এবং মুছাপুরে ১৫০ মেগাওয়াটের ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১৩০ মেগাওয়াট কেন্দ্র নির্মাণের লক্ষ্যে ৩৮৬ একর ভূমি অধিগ্রহণ প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর একনেক অনুমোদন দিয়েছে।

সোনাগাজীর ২২০ মেগাওয়াট প্রকল্পসংক্রান্ত এক কর্মশালার উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ মেটাতে চায়। রবিবার (১৬ নভেম্বর) আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করাই সরকারের লক্ষ্য এবং এ ক্ষেত্রে সহায়ক নীতি প্রণয়ন করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সোনাগাজীর ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে বলে তিনি জানান।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ২২০ মেগাওয়াটের প্রকল্পটি ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইজিবির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর আগে গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়। প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে, যা সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি ও পশুপালনের জন্য এগ্রোভোল্টাইক ধারণা প্রয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া স্থানীয় প্রায় এক হাজার বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, কম্পিউটার ল্যাব স্থাপন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইজিবি জানিয়েছে, এই প্রকল্প কেবল বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নয়; বরং পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ সুরক্ষা, স্থানীয় কর্মসংস্থান ও টেকসই আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখবে। কর্মশালায় বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ঢাকা রিজিওনাল হাবের রেসিডেন্ট হেড আলী এম. খান ও অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবির চেয়ারম্যান কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.