এইচআরডব্লিউ: সংস্কারের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে বিএনপি সরকার
- Details
- by ২৪ ডেস্ক
জাতীয় সংসদে সদ্য পাস হওয়া তিনটি আইনের মাধ্যমে বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহণের আগে দেওয়া মানবাধিকার রক্ষা ও সংস্কারের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে গেছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নতুন এসব আইনের ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সুরক্ষামূলক পদক্ষেপগুলো বাতিল হয়ে অতীতের মতো গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকি তৈরি হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করা অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) শক্তিশালী করতে এবং গুম প্রতিরোধে দুটি পৃথক অধ্যাদেশ জারি করেছিল। তবে চলতি বছরের শুরুতে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এনএইচআরসির স্বাধীনতা খর্ব করতে এবং তদন্তের এখতিয়ার সীমিত করতে নতুন আইন পাস করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৬ সেপ্টেম্বর বিরোধী দলের আইনপ্রণেতাদের ওয়াকআউটের মধ্য দিয়ে জাতীয় সংসদে নতুন আইন পাস হয়। এই আইনে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সরাসরি তদন্ত করার কোনো ক্ষমতা এনএইচআরসিকে দেওয়া হয়নি। এর পাশাপাশি ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’ এবং গত ১০ সেপ্টেম্বর পাস হওয়া ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন’-এর মাধ্যমে সংস্কার উদ্যোগগুলোকে পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। বিচারবহির্ভূত হত্যা ও গুমের জন্য দায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত না করে কেবল নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) করা হয়েছে, যেখানে জবাবদিহিতা ও তদারকির কোনো সুস্পষ্ট বিধান রাখা হয়নি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, অতীতের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নের পুনরাবৃত্তি থামাতে নিরাপত্তা খাতের টেকসই সংস্কার এবং স্বাধীন মানবাধিকার কমিশন প্রয়োজন। নিরাপত্তা বাহিনীকে জবাবদিহিতা ও নজরদারি থেকে রক্ষা করার এই পদক্ষেপ কোনোভাবেই ইতিবাচক নয়। যে সরকারের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই প্রেক্ষাপটে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বর্তমান প্রশাসন দ্রুত পূর্ববর্তী সরকারের পথেই হাঁটছে।
সংস্থাটির পর্যালোচনায় বলা হয়, পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের শাসনামলে নিরাপত্তা বাহিনী নির্বিচারে রাজনৈতিক বিরোধীদের আটক ও বলপ্রয়োগের মতো ঘটনা ঘটিয়েছিল। বর্তমান সরকারের আমলে খুন ও গুমের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমলেও বিরোধীদের নির্বিচারে আটক রাখার ধারা অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের মানবাধিকার নীতি নিয়ে উদ্বেগ জানাতে এবং এসআরবির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রাখতে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.