আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বুধবার বক্তব্য দেওয়ার সময় তিনি এই অবস্থানের কথা তুলে ধরেন।

দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে তিমুর-লেস্তের প্রেসিডেন্ট
জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা

রামোস-হোর্তা বলেন, ‘জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পূর্ব তিমুর আমাদের এই বিশ্বাস পুনর্ব্যক্ত করছে যে, দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর পথ। যাতে ইসরায়েলিরা নিজেদের মধ্যে ও ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিতে বসবাস করতে পারে এবং ফিলিস্তিনিরাও নিজেদের মধ্যে ও ইসরায়েলিদের সঙ্গে শান্তিতে থাকতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘একটি অস্থিতিশীল স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। আমাদের সামনে ইতিবাচক কিছু করার সুযোগ রয়েছে এবং এখন সিদ্ধান্ত নিতে হবে আন্তর্জাতিক ব্যবস্থা কি ভেঙে পড়বে, নাকি শান্তির পথে এগিয়ে যাবে।’

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের দুর্ভোগের ঘটনা সরাসরি প্রত্যক্ষ করা এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও বিশ্ববাসী ফিলিস্তিনি হত্যাকাণ্ডের বিষয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে।

সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বেসামরিক নাগরিকদের মৃত্যু, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধ একসময় স্বাভাবিক বিষয়ে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুভূতিহীনতা কোনো নিরপেক্ষতা নয় এবং নীরবতা কোনো নিরাপত্তা নিশ্চিত করে না।’

রামোস-হোর্তা মন্তব্য করেন, মানুষের মৌলিক চাহিদার পেছনে ব্যয় না করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে ‘মৃত্যুর বিভিন্ন রূপকে নিখুঁত করা হচ্ছে’। আগামী এক দশকের মধ্যে পারমাণবিক অস্ত্রাগার সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়ে ‘নো ফার্স্ট স্ট্রাইক’ নীতি, শীর্ষ নেতা পর্যায়ের নিয়মিত যোগাযোগ ও পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনার জন্য সব পারমাণবিক শক্তিধর দেশকে আমন্ত্রণ জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।

পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী উভয় ক্যাটাগরিতে ব্যাপক সংস্কার এবং সদস্যপদ সম্প্রসারণের ওপরও জোর দেন তিনি।

এদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুদানভিত্তিক ও সহজ শর্তে অর্থায়নের জোর দাবি জানিয়েছেন পালাউয়ের প্রেসিডেন্ট সুরঙ্গেল হুইপস।

সাধারণ অধিবেশনে তিনি বলেন, ‘জলবায়ু সংকটে যাদের অবদান সবচেয়ে কম অথচ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সবচেয়ে ভয়াবহ হুমকির মুখে রয়েছে, টিকে থাকার জন্য কেবল একটি লাইফ জ্যাকেট কিনতেই যেন তাদের ঋণের বোঝা বহন করতে না হয়।’

হুইপস জানান, পালাউয়ের সর্বশেষ জলবায়ু প্রতিশ্রুতি অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ৪৪ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং জ্বালানি রূপান্তরকে সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করার নীতিমালা এই লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

চলতি বছরের শুরুর দিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, প্রশান্ত মহাসাগরকে কৌশলগত প্রতিযোগিতা বা সামরিক শক্তির মহড়ার ফাঁকা জায়গা হিসেবে বিবেচনা করা উচিত নয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.