গ্যাসের সরবরাহ আবার কমেছে, ভোগান্তির আশঙ্কা
- Details
- by ২৪ ডেস্ক
প্রায় দুই মাস পর স্বাভাবিক ধারায় ফিরেছিল গ্যাস সরবরাহ। তবে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে আবারও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্ন ঘটেছে। ফলে পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তরের কাজ ব্যাহত হচ্ছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক গ্যাস সরবরাহে।
পেট্রোবাংলা জানিয়েছে, বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে যত দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। অনিবার্য কারণে সরবরাহ কমে যাওয়ায় গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করেছে সংস্থাটি।
পেট্রোবাংলা সূত্রের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় কম, প্রায় ২৬৫ থেকে ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছিল। বুধবারও সরবরাহ ছিল প্রায় ২৬০ কোটি ঘনফুট। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তা কমে ২২০ কোটি ঘনফুটে নেমেছে। অর্থাৎ এক দিনের ব্যবধানে সরবরাহ কমেছে প্রায় ৪০ কোটি ঘনফুট।
দেশের মোট গ্যাস সরবরাহের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমদানি করা এলএনজি থেকে। কক্সবাজারের মহেশখালী উপকূলে এলএনজি গ্যাসে রূপান্তর করে জাতীয় পাইপলাইনে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেটের এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান সামিটের।
দুটি টার্মিনাল থেকে সর্বোচ্চ ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা সম্ভব। তবে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এলএনজি মজুত শেষ হয়ে যাওয়ায় একটি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। এলএনজি নিয়ে নতুন জাহাজ এলেও বৈরী আবহাওয়ার কারণে তা টার্মিনালে স্থানান্তর করা সম্ভব হয়নি। ফলে ওই টার্মিনাল থেকে সরবরাহ কমে ৫৯ কোটি ঘনফুটে নেমে এসেছে। এর আগে কয়েক দিন ধরে দুই টার্মিনাল মিলিয়ে প্রায় ১০০ কোটি ঘনফুট সরবরাহ করা হচ্ছিল।
এর আগে গত ২১ জুলাই এক্সিলারেটের ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সেখান থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে দেশে তীব্র গ্যাসসংকট তৈরি হয়।
পরবর্তী সময়ে ১৫ আগস্ট এক্সিলারেটের টার্মিনালটি আবার পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত হলেও আমদানি করা এলএনজি বহনকারী জাহাজ না আসায় সরবরাহ বাড়ানো সম্ভব হয়নি। চলতি মাসে এলএনজি আমদানি স্বাভাবিক হওয়ার পর সরবরাহও বাড়তে শুরু করেছিল। তবে নতুন করে বৈরী আবহাওয়ার কারণে সেই সরবরাহে আবারও ছন্দপতন হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.