নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী পদের বিরোধিতায় ১২ দেশ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন কোনো স্থায়ী সদস্যপদ সৃষ্টির তীব্র বিরোধিতা করেছে ‘ইউনাইটিং ফর কনসেনসাস’ নামের ১২টি দেশের একটি জোট। এর পরিবর্তে দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান পদসহ নির্বাচিত সদস্যসংখ্যা বৃদ্ধির আহ্বান জানিয়েছে তারা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলাকালে বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশগুলো এই অবস্থানের কথা জানায়। জোটের অন্তর্ভুক্ত ১২টি দেশ হলো—আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান ম্যারিনো, স্পেন এবং তুর্কিয়ে।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের যৌথ লক্ষ্য হলো আরও বেশি প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর একটি নিরাপত্তা পরিষদের জন্য কাজ করা; যা বর্তমানের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে।’
জোটটির মতে, নির্বাচিত সদস্যসংখ্যা বৃদ্ধি ‘সার্বভৌম সমতার নীতি বজায় রেখে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অবদান রাখবে।’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের সম্প্রসারণ হবে আফ্রিকার ঐতিহাসিক কম প্রতিনিধিত্বের সমস্যা সমাধানের সবচেয়ে ন্যায্য ও গণতান্ত্রিক উপায়। পাশাপাশি এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মতো পর্যাপ্ত প্রতিনিধিত্ব না থাকা অন্যান্য অঞ্চলের ক্ষেত্রেও কার্যকর হবে।
বিবৃতি অনুযায়ী, জোটটি আবারও নতুন কোনো স্থায়ী সদস্যপদ সৃষ্টির বিরুদ্ধে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে।
একই সঙ্গে তারা ইন্টারগভর্নমেন্টাল নেগোসিয়েশনস (আইজিএন) প্রক্রিয়ার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে এটিকে নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আলোচনার জন্য সদস্য রাষ্ট্রগুলোর নেতৃত্বাধীন একমাত্র বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘সামনের পথ অবশ্যই সংলাপ, নমনীয়তা এবং সমঝোতার ওপর ভিত্তি করে হতে হবে।’ পাশাপাশি সংস্কার প্রক্রিয়ায় পাঁচটি আন্তঃসংযুক্ত বিষয় সমাধান এবং সম্ভাব্য সর্বাধিক রাজনৈতিক ঐকমত্য খোঁজার আহ্বান জানানো হয়।
ভেটো ক্ষমতার বিষয়ে জোটটি জানায়, তারা ভেটো ক্ষমতা পুরোপুরি বাতিলের পক্ষে। তবে একই সঙ্গে সুনির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এর ব্যবহার সীমিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, ‘ভেটো বাতিলের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি... গণহত্যা ও যুদ্ধাপরাধসহ নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এর ব্যবহার সীমিত করার দিকে অবিলম্বে আমাদের যৌথভাবে পদক্ষেপ নেওয়া উচিত।’
ভেটো ক্ষমতার ব্যবহার সীমিত করার লক্ষ্যে বিদ্যমান পদক্ষেপ হিসেবে ফ্রান্স-মেক্সিকো উদ্যোগ এবং ‘অ্যাক্ট কোড অব কন্ডাক্ট’-এর কথা উল্লেখ করা হয় বিবৃতিতে।
জোটের পক্ষ থেকে জানানো হয়, তারা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, আইজিএন-এর ভবিষ্যৎ সহ-সভাপতি এবং সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে ৮১তম অধিবেশনে নিরাপত্তা পরিষদের সামগ্রিক সংস্কার এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.