কানের ভেতর বা আশপাশে হঠাৎ হওয়া তীব্র ব্যথাদায়ক শক্ত গুটি অনেক সময় সাধারণ ব্রণ না হয়ে ফোঁড়া হতে পারে। কানের ভেতরের সূক্ষ্ম লোমকূপে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই মূলত এমন জটিলতা দেখা দেয়। প্রাথমিক অবস্থায় বিষয়টি সাধারণ মনে হলেও অসচেতনতা বা ভুল পদক্ষেপের কারণে মারাত্মক জটিলতার সৃষ্টি হতে পারে।

কানের ভেতরে ব্যথা বা ফোলা? সাধারণ ব্রণ ভেবে যে মারাত্মক ভুল করছেন না তো!
ছবি - সংগৃহীত

কানের এই সমস্যা যদি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় কিংবা এর সঙ্গে প্রচণ্ড ব্যথা, জ্বর ও বমিভাব দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। চিকিৎসকেরা প্রয়োজনে ছোট অস্ত্রোপচারের মাধ্যমে জমে থাকা পুঁজ বের করতে পারেন এবং উপযুক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ দেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজ থেকে কোনো ওষুধ গ্রহণ কিংবা কানের নালির ভেতরে কটন বাড বা কোনো ধারালো বস্তু প্রবেশ করানো পরিহার করতে হবে।

কানের নালির ভেতরে ফোঁড়া হলে তা বাইরে থেকে সহজে চোখে পড়ে না। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লালচে শক্ত গুটিটি বড় ও নরম হয়ে ভেতরে পুঁজ জমতে শুরু করে, যার মাঝখানে সাদা বা হলুদাভ অংশ দেখা যায়। এটি শুধু কানেই সীমাবদ্ধ থাকে না, তীব্র ব্যথা অনেক সময় চোয়াল কিংবা মাথার দিকেও ছড়িয়ে পড়ে এবং নালি বন্ধ হয়ে সাময়িকভাবে শোনার ক্ষমতা কমে যেতে পারে।

চিকিৎসাবিজ্ঞানের তথ্যমতে, এই সংক্রমণের অন্যতম প্রধান কারণ হলো ‘স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস’ নামের ব্যাকটেরিয়ার আক্রমণ। চুলের গোড়ায় এই ব্যাকটেরিয়ার বিস্তার ঘটলে সেখানে পুঁজ ও মৃত কোষ জমা হয়ে ধীরে ধীরে দৃশ্যমান ফোঁড়ার রূপ নেয়। কানের ভেতরের লোম ছাড়াও বগল, ঘাড় কিংবা উরুর মতো যেসব স্থানে ঘাম ও লোম বেশি থাকে, সেসব স্থানেও এ ধরনের সংক্রমণ হরহামেশা দেখা যায়।

সাধারণত ছোট আকারের ফোঁড়া স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে নিজে থেকেই ধীরে ধীরে সেরে যায়। এ ক্ষেত্রে পরিষ্কার কাপড় দিয়ে দিনে কয়েকবার হালকা উষ্ণ সেঁক দেওয়া যেতে পারে, যা পুঁজ বের হতে সহায়তা করে। তবে কানের ভেতরের ফোঁড়া কখনোই আঙুল, সুচ বা চিমটা দিয়ে চেপে গলানো কিংবা ফাটানোর চেষ্টা করা যাবে না। এতে কানের নালির সংবেদনশীল ত্বক ক্ষতিগ্রস্ত হয়ে সংক্রমণ আরও গভীরে ছড়িয়ে পড়তে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.