নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও প্রতিনিধিদলের সদস্যরা রয়েছেন। খবর বাসসের

সফরকালে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন সরকারপ্রধান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন এবং আঞ্চলিক বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারত্ব, দক্ষ জনশক্তি রপ্তানি, শিক্ষা, প্রযুক্তি এবং বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশদ আলোচনা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ও কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে পৃথক বৈঠকে কৌশলগত সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ, হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিলস-এম এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে মতবিনিময় করা হয়।
বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মার্কিন সফরে বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়, যা বহরে যুক্ত হয়ে আন্তর্জাতিক আকাশপথে সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠকে দেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ম্যানহাটনে জেপিমরগানের সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গেও প্রাতরাশ বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ বা থ্রি-আর কৌশল তুলে ধরেন তিনি। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের তাগিদ দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন সরকারপ্রধান। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গেও পৃথক আলোচনা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শান্তিরক্ষা মিশন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয়। এছাড়া জাতিসংঘ মহাসচিব ও মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী। ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিবিষয়ক দুটি উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও জলবায়ু অর্থায়নের সহজলভ্যতার দাবি জানান তিনি।
স্বাস্থ্য খাতের সংস্কার তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবায় এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ৮০ হাজার নারী এবং ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ অন্তর্ভুক্ত থাকবেন। এর আগে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সুজম্যানসহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লাইটটি দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.