আপনি পড়ছেন

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বড় ব্যবধানে ইতিবাচক ধারায় ফিরেছে। জুলাই মাসের সামান্য পতন কাটিয়ে আগস্টে দেশটিতে পণ্যটির চালান বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ, যা সার্বিক রপ্তানি আয়ে গতি সঞ্চার করেছে। খবর বাসসের

যুক্তরাজ্যের বাজারে ঘুরে দাঁড়িয়েছে পোশাক রপ্তানি
ছবি- সংগৃহীত

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) যুক্তরাজ্য থেকে তৈরি পোশাক খাতে মোট ৯১৫ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে পণ্যটি রপ্তানি করে এসেছিল ৮৮২ দশমিক ৬২ মিলিয়ন ডলার। সে হিসাবে দুই মাসের ব্যবধানে আয় বেড়েছে ৩৩ দশমিক ১ মিলিয়ন ডলার বা ৩ দশমিক ৭৪ শতাংশ।

এর আগে অর্থবছরের শুরুর মাস জুলাইয়ে যুক্তরাজ্যে তৈরি পোশাকের চালান গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ হ্রাস পেয়েছিল। তবে আগস্টের দুই অঙ্কের প্রবৃদ্ধি সেই প্রাথমিক ধাক্কা পুরোপুরি কাটিয়ে তুলতে সহায়তা করেছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে ৪৫৭ দশমিক ৮২ মিলিয়ন ডলারে। আগের ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে মোট পোশাক রপ্তানি হয়েছিল ৪ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যেখানে প্রতি মাসে গড় আয় ছিল ৩৬৫ দশমিক ৭১ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরে মাসিক গড় রপ্তানি প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাত্র দুই মাসেই গত অর্থবছরের পুরো সময়ের মোট আয়ের ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে।

বাংলাদেশের পোশাক খাতের অন্যতম শীর্ষ এই বাজারে অর্থবছরের শুরুতেই তৈরি হওয়া রপ্তানি বৃদ্ধির এই প্রবণতা সামগ্রিক তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.