মার্কিন নিষেধাজ্ঞার পরও পুরোপুরি সচল ইরানের প্রধান বিমানবন্দর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিমান পরিবহন খাতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হলেও তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি সচল রয়েছে। বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা রামিন কাশেফ-আজার এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার

ইরানি সংবাদমাধ্যমকে রামিন কাশেফ-আজার বলেন, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এখনো ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল পরিচালনা করছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দিন ২৩ সেপ্টেম্বরও বিমানবন্দর থেকে সফলভাবে ৬০টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এর আগে ৮ সেপ্টেম্বর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে ২৭টি বিমান সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এর মাধ্যমে আগে নিষেধাজ্ঞার তালিকায় না থাকা ইরানের বাকি বিমান সংস্থাগুলোও নিষেধাজ্ঞার আওতায় পড়ে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, ইরানের পরিচালিত বিমানকে জ্বালানি, অবতরণ-সংক্রান্ত সেবা বা টিকিট বিক্রির সুবিধা দেওয়া বিমানবন্দর ও কোম্পানিগুলোও পরোক্ষ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। এর ফলে এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এরই মধ্যে ওমান ও সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে। ইরাকের চারটি বিমানবন্দরও ইরানের ফ্লাইট চলাচল বন্ধ করেছে। তবে চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশে ইরানের বিমান সংস্থাগুলোর ফ্লাইট এখনো চালু রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.