পাকিস্তানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলন শুরু
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) দুই দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। সদস্যদেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে রবিবার এই সম্মেলনের সূচনা হয়।

১০টি সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা ছাড়াও ইকোর সচিবালয় এবং এর অঙ্গসংগঠনগুলোর প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ইসহাক দারের সভাপতিত্বে ইকোর মন্ত্রী পরিষদের ৩০তম এই অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মূল বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার।
২০২৬-২০২৭ মেয়াদের জন্য ইকোর সভাপতির দায়িত্ব পালন করছে পাকিস্তান। ‘একটি স্থিতিশীল ইকোর জন্য আঞ্চলিকতাবাদের পুনরুজ্জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্থাটির লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে দেশটি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের সভাপতিত্বের মূল লক্ষ্য হবে আঞ্চলিক সংযোগ শক্তিশালী করা এবং সদস্যদেশগুলোর মধ্যে সংহতি গভীর করা। এর পাশাপাশি অভিন্ন সমৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং একটি সুসংহত ও টেকসই ইকো অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারিত্ব ও সম্মিলিত প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া হবে।
এই আয়োজনটি আঞ্চলিক সহযোগিতা, সংলাপ ও অর্থনৈতিক সমন্বয়ের একটি কার্যকর ক্ষেত্র হিসেবে ইকোর ভূমিকাকে পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি করবে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, এসব প্রচেষ্টা অঞ্চলের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করবে এবং আঞ্চলিক সহযোগিতার সুফল যেন সদস্যদেশগুলোর জনগণের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখে, তা নিশ্চিত করবে।
১৯৮৫ সালে তুরস্ক, ইরান ও পাকিস্তানের যৌথ উদ্যোগে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৯২ সালে আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, আজারবাইজান ও তুর্কমেনিস্তান এতে যুক্ত হলে জোটের পরিধি আরও বিস্তৃত হয়। বর্তমানে এই ১০টি সদস্যদেশের মোট নমিনাল জিডিপি বা সামগ্রিক অর্থনীতির আকার প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।
সম্মেলনে তুরস্কের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়া। অন্যদিকে এই আয়োজনে অংশ নিতে শনিবার ইসলামাবাদে পৌঁছান উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্রের (টিআরএনসি) পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগ্রুলোগলু।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.