আপনি পড়ছেন

নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য চুরির অভিযোগে নিজ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে চার পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও টেলিযোগাযোগ আইনে দায়ের করা মামলায় তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গোপন তথ্য বিক্রির অভিযোগে চার পুলিশ গ্রেপ্তার
প্রতীকী ছবি

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডেমরা থানার কনস্টেবল সাইমন হোসেন রাশেদ ও মাসুম মিয়া, ওয়ারী থানার কনস্টেবল নিজাম উদ্দীন এবং তুরাগ থানার কনস্টেবল মো. জিহাদ মিয়া। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার অনুযায়ী, অভ্যন্তরীণ সাইবার নজরদারির অংশ হিসেবে গত ১০ সেপ্টেম্বর ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে ব্যক্তিগত তথ্য বিক্রির তৎপরতা শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানে উঠে আসে, চক্রটি সরকারি ই-মেইল ঠিকানা এবং সহকর্মীদের নাম অপব্যবহার করে ভুয়া সাধারণ ডায়েরি (জিডি) তৈরির মাধ্যমে বিভিন্ন মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), এনআইডি ও অবস্থান সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিল।

তদন্তে দেখা যায়, তুরাগ থানার একটি ভুয়া জিডি নম্বর ও একজন সহকারী উপপরিদর্শকের নাম ব্যবহার করে সরকারি ই-মেইলের মাধ্যমে ১১টি ফোন নম্বরের তিন মাসের সিডিআর সংগ্রহ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করা হয়। এসব অবৈধ লেনদেনের অর্থ গ্রহণ করা হতো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতের অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর রমনা থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক আবিদুর রহমান। মামলাটিতে দণ্ডবিধির পাশাপাশি ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও ২০০১ সালের বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.