আবাসন ও বিদ্যুতে এডিবির ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা
- Details
- by ২৪ ডেস্ক
দেশের আবাসন ব্যবস্থার উন্নয়ন ও পার্বত্য অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে বাংলাদেশকে প্রায় ২৭ কোটি ৭৮ লাখ (২৭৭ দশমিক ৭২ মিলিয়ন) মার্কিন ডলারের আর্থিক সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই সহায়তার আওতায় দুটি পৃথক প্রকল্পে ২৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান দেওয়া হচ্ছে।

বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং নিজ নিজ সংস্থার পক্ষে এ সংক্রান্ত ঋণ ও অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লাসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
চুক্তির আওতায় ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’-এর জন্য ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী এবং জলবায়ু-সহনশীল আবাসন অর্থায়নের পরিধি বাড়ানো।
অন্যদিকে ‘সাসটেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট ইন দ্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস প্রজেক্ট’-এ ১৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ এবং ২৭ লাখ ২০ হাজার ডলার অনুদান দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বাস্তবায়নে এ প্রকল্পের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ জোরদার, টেকসই অবকাঠামো নির্মাণ এবং বিদ্যুৎনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত করা হবে। অনুদানের অর্থ মিলবে এডিবি পরিচালিত ‘জাপান ফান্ড ফর প্রস্পেরাস অ্যান্ড রেজিলিয়েন্ট এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ (জেএফপিআর) থেকে।
উভয় ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ আগামী ২৫ বছরে বাংলাদেশকে এই অর্থ পরিশোধ করতে হবে। ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে উন্নয়ন সহযোগী সংস্থাটি বাংলাদেশকে মোট ৩ হাজার ৬৬৯ কোটি ডলার ঋণ এবং ৬৩ কোটি ৬৫ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.