সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলা, নারীসহ ৩ জনের প্রাণহানি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (জিএসিএএ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্যবস্তু করা হয়। খবর আল জাজিরার

জিএসিএএ জানিয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ হামলায় ২৮ জন আহত হন। অন্যদিকে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হন। আহত হন আটজন। তাদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক।
জিএসিএএ বলেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে ‘পূর্ণ সমন্বয় ও ধারাবাহিক যোগাযোগের’ মাধ্যমে কাজ করা হচ্ছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি জানিয়েছেন, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি রাজধানীকে লক্ষ্য করে হামলা চালাতে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে রিয়াদ বিমানবন্দরের কাছে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি ট্যাংক ও অন্যান্য সরঞ্জামের চারপাশে চলতি সপ্তাহে খাঁচার মতো নতুন বেড়া নির্মাণ করা হয়েছে।
এর আগে ১৮ সেপ্টেম্বর সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছিল, ইয়েমেন থেকে রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন একটি হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরদিন রিয়াদ বিমানবন্দরের কাছে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে আকাশের দিকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে ইরান-সমর্থিত হুথিদের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির উভয় পাশে বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, বুধবার ভোরে হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য আবারও সতর্কতা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সতর্কবার্তায় সব মার্কিন নাগরিককে আরও বেশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.