বাণিজ্যমন্ত্রী: রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার
- Details
- by ২৪ ডেস্ক
আসন্ন রমজান উপলক্ষে কৃত্রিম সংকট তৈরি কিংবা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো অপচেষ্টা সরকার মেনে নেবে না। আমদানির পাইপলাইনে বর্তমানে পর্যাপ্ত পণ্য মজুত থাকায় বাজারে সরবরাহে ঘাটতি তৈরির কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ব্যবসায়ী ও আমদানিকারকদের উদ্দেশে এই সতর্কবার্তা দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, আমদানি পর্যায়ে শুল্ক-কর সমন্বয় ও অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা উন্নয়নের মাধ্যমে বাজার সহনীয় রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কিছু নিত্যপণ্য আমদানিতে কর যৌক্তিকীকরণের বিষয়টি বিবেচনা করছে সরকার।
সারা বছর নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার কৌশল তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদন করতে হবে। একেক অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে সবজি উৎপাদিত হলে বছরজুড়ে বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব হবে। এছাড়া পরিবহন ব্যয়ের সঙ্গে পণ্যের মূল্যের সরাসরি সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি আমদানিকারক, উৎপাদক ও পরিবেশকদের মধ্যকার অসংগতি দূর করার তাগিদ দেন। চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে বিদ্যমান বিভিন্ন বিধিনিষেধ নিয়ে সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথাও জানান তিনি।
সভায় ব্যবসায়ীরা চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য অঞ্চলে পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কে ১৩ টন ওজনসীমার নিয়ম নিয়ে আপত্তি জানান। তাদের দাবি, এই বিধিনিষেধের কারণে পরিবহন ব্যয় বহুগুণ বাড়ছে এবং এর প্রভাব গিয়ে পড়ছে পণ্যের চূড়ান্ত দামে। এ সময় চট্টগ্রাম বন্দরের লজিস্টিক জটিলতা নিরসন, লাইটার জাহাজের বিলম্ব বন্ধ করা, ভাড়া নির্ধারণের প্রক্রিয়া পর্যালোচনা এবং নৌ-পরিবহন খাতে উন্মুক্ত প্রতিযোগিতা তৈরির দাবি জানানো হয়।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক সভায় জানান, আসন্ন রমজানে প্রধান নিত্যপণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ব্যবসায়ীরা প্রতিশ্রুতিবদ্ধ। চাল, ডাল, ছোলা, গম, চিনি, সয়াবিন ও পাম তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিকারকদের নিয়ে প্রতি ১৫ দিন পরপর তদারকি বৈঠক করা হবে।
সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি হুমায়ুন চৌধুরী, বিজিএমএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাবেক সহসভাপতি এসএম আবু তৈয়বসহ বাণিজ্য খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.